সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

দেশি মুরগি পালনে মাসে লাখ টাকা আয় পুতুলের

শুরুটা শখের বশে। তা-ও একটি মাত্র দেশি মুরগির বাচ্চা দিয়ে। একপর্যায়ে সেই মুরগি থেকে কিছু মুরগি হলে ছোট্ট পরিসরে গড়ে তোলেন খামার। তবে তার সাফল্য ধরা দেয় ইউটিউবে এক নারী উদ্যোক্তার দেশীয় প্রজাতির মুরগি পালনের ভিডিও দেখে। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম করে আস্তে আস্তে গড়ে তোলেন বিশাল দেশি মুরগির খামার। এ খ

লাইভস্টক

শুরুটা শখের বশে। তা-ও একটি মাত্র দেশি মুরগির বাচ্চা দিয়ে। একপর্যায়ে সেই মুরগি থেকে কিছু মুরগি হলে ছোট্ট পরিসরে গড়ে তোলেন খামার। তবে তার সাফল্য ধরা দেয় ইউটিউবে এক নারী উদ্যোক্তার দেশীয় প্রজাতির মুরগি পালনের ভিডিও দেখে। প্রবল ইচ্ছাশক্তি আর পরিশ্রম করে আস্তে আস্তে গড়ে তোলেন বিশাল দেশি মুরগির খামার। এ খামার থেকে পুতুলের মাসে আয় অন্তত লাখ টাকা। মুরগি বিক্রির টাকা দিয়ে গড়েছেন শখের বাড়ি। তার এ সাফল্যের অংশীদার স্বামী, শ্বশুর ও শাশুড়ি। সব সময় তাকে সহযোগিতা করে চলেছেন তারা।

জানা যায়, শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বালিয়াকান্দির মালয়েশিয়া প্রবাসী মনির হোসেন চৌধুরীর স্ত্রী পুতুল আক্তার। চার বছর আগে তিনি মায়ের বাড়ি থেকে শখের বশে একটি দেশি মুরগির বাচ্চা কিনে আনেন। পরে মুরগিটি বড় হয়ে ডিম দেওয়া শুরু করলে সেই ডিম থেকে বাচ্চা ফোঁটান তিনি। মুরগির বাচ্চাগুলো শেয়ালে নিয়ে যাওয়া শুরু করলে শ্বশুর মোড়ল চৌধুরী একটি ছোট্ট ঘর তুলে দেন মুরগি লালন-পালনের জন্য।

একদিন ইউটিউবে একটি ভিডিও সামনে আসে। যেখানে এক অনার্সপড়ুয়া দেশীয় প্রজাতির মুরগি পালন করে স্বাবলম্বী হয়েছেন। বিষয়টি ভাবিয়ে তোলে পুতুলকে। মনে মনে সংকল্প করেন, তিনিও গড়ে তুলবেন দেশীয় প্রজাতির মুরগির খামার। তার ইচ্ছাশক্তি আর অদম্য সাহস দেখে অনুপ্রেরণা জোগান স্বামী মনির হোসেন চৌধুরী। স্ত্রীর ইচ্ছাপূরণে করে দেন একটি বড় খামার।

এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। মাঝখানে কিছু মুরগির বাচ্চা মারা গেলেও পরে এক ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিয়ে পুরো উদ্যমে পালন করতে থাকেন দেশীয় প্রজাতির মুরগি। বর্তমানে তার খামারে আছে অন্তত ১ হাজার মুরগি। এ খামার থেকে তিনি মুরগির বাচ্চা, ডিম আর বড় মুরগি বিক্রি করে মাসে আয় করেন অন্তত লাখ টাকা। যা দিয়ে তিনি স্বামীকে দৃষ্টিনন্দন বাড়ি নির্মাণেও সহযোগিতা করছেন।

পুতুল আক্তার জানান, তার খামারে আছে ৩৫০টি প্যারেন্টস মুরগি। প্রতি ৯টি মুরগির জন্য আছে একটি করে মোরগ। প্রতিদিন তার খামার থেকে গড়ে সংগ্রহ করেন ১৬০টি ডিম। এ ডিম থেকে প্রতি সপ্তাহে ৪০০ ডিম বসানো হয় বাচ্চা ফোঁটানোর জন্য। বাকি ডিম বিক্রি হয় খাওয়া ও বীজ ডিম হিসেবে। খামারের ডিমগুলো থেকে বাচ্চা ফোঁটানোর জন্য আছে দুটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় মেশিন। এ মেশিনের মাধ্যমে প্রতি সপ্তাহে তিনি ৩৫০টি বাচ্চা মুরগি ফুঁটিয়ে নিজ জেলাসহ আশপাশের জেলায় বিক্রি করেন। তার খামারের একদিনের বাচ্চা ৬০ টাকা ও ২১ দিনের বাচ্চা ১০০ টাকা বিক্রি করেন। ডিম বিক্রি করেন ৮০ টাকা হালি।

তার দেখাদেখি অনেকেই আগ্রহ প্রকাশ করেন দেশি মুরগি পালনে। অনেকে আবার শুরু করেছেন ছোট্ট পরিসরে। এমন পরিশ্রম করে স্বাবলম্বী হওয়ায় খুশি পরিবারের লোকজন ও প্রতিবেশীরাও। পুতুল আক্তার বলেন, 'আমি সব সময় চাইতাম স্বাবলম্বী হতে। ছোট থেকে শুরু করে একটি বড় খামারের মালিক হয়েছি। শুরু থেকেই স্বামী আমার পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন। শ্বশুর-শাশুড়ি সবাই আমার খামার দেখাশোনা করেন। আমি মনে করি, প্রত্যেক নারী চাইলে নিজে স্বাবলম্বী হতে পারেন।'

পুতুল আক্তারের শ্বশুর মোড়ল চৌধুরী বলেন, 'আমার ছেলের বউ যখন খামার দিতে চেয়েছে, আমরা না করিনি। আস্তে আস্তে খামার বড় করে এখন নিজে নিজেই স্বাবলম্বী হয়েছে। আমরাও সব সময় খামারের দেখাশোনা করি। আমরা চাই খামারটি আরও বড় করতে।'

প্রতিবেশী তাসলিমা আক্তার বলেন, 'পুতুল আপার দেখাদেখি আমিও একটি দেশি মুরগির খামার করেছি। আমার খামারেও অনেক মুরগি আছে। আমি চাই খামারটি বড় করতে। যদি প্রাণিসম্পদ অফিস থেকে কিছু প্রণোদনা দেওয়া হয়, তাহলে আমার জন্য আরও ভালো হয়।'

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু বকর সিদ্দিক বলেন, 'একটি মুরগি দিয়ে শুরু করে এখন বড় একটি খামারের মালিক পুতুল আক্তার। তিনি ডিম, বাচ্চা এবং বড় মুরগি বিক্রি করে মাসে লাখ টাকা আয় করেন। সেই টাকা দিয়ে একটি ঘরও তৈরি করেছেন। আমরা সব সময় পুতুল আক্তারের পাশে আছি। পুতুল আক্তারের মতো যারা খামার দিতে চান; তাদেরও প্রশিক্ষণ ও সহযোগিতা দেবে প্রাণিসম্পদ অধিদপ্তর।'

বিধান মজুমদার/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()