সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

দাম বেশি, ক্রেতা নেই ইলিশের

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বছরজুড়ে ইলিশের চাহিদা রয়েছে। তবে গত ২-৩ বছর ধরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে কম ধরা পড়ছে ইলিশ। যে কারণে দাম বেড়েছে দ্বিগুণ। তবে মিলছে না ক্রেতার।

মৎস্য

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে বছরজুড়ে ইলিশের চাহিদা রয়েছে। তবে গত ২-৩ বছর ধরে পদ্মা-মেঘনায় জেলেদের জালে কম ধরা পড়ছে ইলিশ। যে কারণে দাম বেড়েছে দ্বিগুণ। তবে মিলছে না ক্রেতার।

চাঁদপুর মাছঘাটে কিছুটা ইলিশ সরবরাহ থাকলেও ক্রেতাদের সাড়া পাচ্ছেন না ব্যবসায়ীরা। রোববার (১৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুরের সর্ববৃহৎ বড়স্টেশন মাছঘাটে এমন দৃশ্য দেখা গেছে। ইলিশ নিয়ে বসে অলস সময় পার করছেন মৎস্য ব্যবসায়ীরা। ইলিশের দাম বেড়ে যাওয়ায় ক্রেতা সমাগম কমেছে এই আড়তে।

ইলিশ কিনতে এসেছিলেন মাজহারুল ইসলাম অনিক। তিনি বলেন, 'বেশ কয়েকজন মিলে বড়স্টেশন মাছঘাটে ইলিশ কিনতে এসেছি। তবে দাম শুনে কেনার আগ্রহ কমে গেছে। যেখানে ১০-১২টি ইলিশ কেনার কথা, সেখানে ৫-৬টি ইলিশ কিনতে হয়েছে।'

বড়স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী মনছুর হোসেন বলেন, 'মূলত এখন ইলিশের মৌসুম না। এছাড়া পুরো সিজনে ইলিশের আকাল (ঘাটতি) ছিল। যে কারণে দাম আর কমেনি। এক মাসেরও বেশি সময় ধরে ঘাটে ক্রেতা কমেছে। ইলিশ নিয়ে বসে থাকলেও ক্রেতাদের সাড়া পাওয়া যায় না। ইলিশ থাকলেও ক্রেতা নেই বললেই চলে।'

আরেক ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, ইলিশ খুবই কম। দাম কমার আর সম্ভাবনা নেই। সারাদিনে ২০-৩০ কেজি মাছও বিক্রি হয় না। এখন এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০-২৭০০ টাকায়। আর ৫০০-৭০০ গ্রামের ইলিশ ১২০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিষয়ে জানতে জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসানকে একাধিকবার ফোন করা হরেও তিনি রিসিভ করেননি।

শরীফুল ইসলাম/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()