সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে ঢামেক প্রাঙ্গণে বৃক্ষরোপণ

ঢাকা মেডিকেল কলেজ (ব্যাচ কে-৪৩)-এর কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

পরিবেশ

ঢাকা মেডিকেল কলেজ (ব্যাচ কে-৪৩)-এর কৃতি শিক্ষার্থী, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) বাদ আছর কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজনও করা হয় তার জন্মদিন উপলক্ষে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় সাংবাদিকের প্রশ্নের উত্তরে ডা. মো. রফিকূল ইসলাম বলেন, ডা. জুবাইদা রহমান এই মেডিকেল কলেজের কে-৪৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। এই কলেজ, আলিম হল সবকিছুই তার পদচারণার স্মৃতিবহন করে। তিনি বিসিএস (স্বাস্থ্য)-এ প্রথম স্থান অর্জন করে সরকারি চাকরিতে যোগদান করেছিলেন, কিন্তু ফ্যাসিবাদী সরকার তাকে সে চাকরিতে থাকতে দেয়নি। তবুও তার একাডেমিক উৎকর্ষ থেমে থাকেনি। তিনি ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে হৃদরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি এমএসসি অর্জন করেন সর্বোচ্চ নম্বর এবং স্বর্ণপদকসহ। ৫ আগস্টের পর, ফ্যাসিবাদী সরকারের পতনের মাধ্যমে তার চাকরি পুনর্বহালের একটি প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা আশাবাদী, তিনি ভবিষ্যতে আবার বাংলাদেশের মানুষের জন্য তার মেধা ও দক্ষতা দিয়ে চিকিৎসাসেবায় অবদান রাখবেন।

জন্মদিন উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবেশবান্ধব কর্মকাণ্ডে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে। আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল গাছ উপহার দিয়ে কীভাবে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের নতুন মাইলফলক স্থাপন করেছিলেন। আজও সেই নিম গাছ সৌদি আরবে 'জিয়া ট্রি' নামে পরিচিত। তারই ধারাবাহিকতায় জিয়া পরিবারের একজন সদস্যের জন্মদিনে, তার প্রিয় এই ক্যাম্পাসে নিমসহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়েছে।

এসময় ঢাকা মেডিকেল কলেজ, ছাত্রী হোস্টেল, মিলন অডিটোরিয়াম ও হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও ওষুধি বৃক্ষরোপণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. সৈয়দ জাকির হোসেন, নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. আসাদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র, প্ল্যাস্টিক সার্জারি বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক ডা. ফোয়ারা তাসনীম পামী, বিএমডিসির কোষাধ্যক্ষ সহযোগী অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান খসরু, সহযোগী অধ্যাপক জাকারিয়া আজিজ, কিডনি রোগের বিশেষজ্ঞ ডা. মেজবাহ উদ্দিন নোমান, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. মাহমুদুর রহমান নোমান, গাইনি অনকোলজিস্ট ডা. মির্জা আসাদুজ্জামান রতন, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতাসহ আরও অনেকে।

কেএইচ/এসএনআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()