সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

চুয়াডাঙ্গায় পাট কাটা শুরু, ফলন কমেও দামে আশার আলো

চলতি মৌসুমে চুয়াডাঙ্গার কৃষকেরা মাঠে নেমেছেন পাট কাটার কাজে। তবে অতিবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন চাষিরা। যদিও বাজারে পাটের দাম বেশি থাকায় আশার আলো দেখছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

এগ্রোবিজ

চলতি মৌসুমে চুয়াডাঙ্গার কৃষকেরা মাঠে নেমেছেন পাট কাটার কাজে। তবে অতিবৃষ্টির কারণে কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় দুশ্চিন্তায় আছেন চাষিরা। যদিও বাজারে পাটের দাম বেশি থাকায় আশার আলো দেখছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ৮ হাজার ৯৯৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৩৫ হেক্টর বেশি। তবে কাটার আগমুহূর্তে টানা বৃষ্টিতে পাট হেলে পড়ায় ফলন কিছুটা কম হবে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতি বিঘায় উৎপাদন খরচ দাঁড়ায় ১৫-২০ হাজার টাকা। সাধারণত বিঘায় ৮-১২ মণ পাট পাওয়া যায়। বর্তমানে বাজারে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে প্রায় ৪ হাজার টাকা, যা গত বছরের তুলনায় ৫০০ টাকা বেশি। এ ছাড়া পাটকাঠির দামও বেড়েছে।

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী, দামুড়হুদার রাইসার বিল, পদ্ম বিল, দলকালক্ষ্মীপুরের বিল, আলমডাঙ্গার তাসসারের বিল, জীবননগরের ভৈরব নদসহ বিভিন্ন খাল-বিলের পাশে এখন পাট শুকাচ্ছেন চাষিরা। এ ছাড়া রাস্তার দু'পাশে বাঁশের আড়ায় ঝুলছে পাটকাঠি। কোথাও আটি বেঁধে শুকাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। পর্যাপ্ত বৃষ্টির কারণে ডোবা-পুকুর ও খাল-বিলে জাগ দেওয়া পাটের রং ভালো হওয়ার পাশাপাশি পাটকাঠির মানও উন্নত হয়েছে।

আরও পড়ুন

বেলগাছি গ্রামের কৃষক হাসমত আলী বলেন, 'পাটের দাম ভালো হলেও ফলন কম হওয়ায় খরচ পোষাতে কষ্ট হচ্ছে। কৃষি উপকরণের দামও বেশি হওয়ায় দুশ্চিন্তা বেড়েছে।'

আসাদুল হক নামের আরেক চাষি বলেন, 'এক বিঘায় প্রায় ২০ হাজার টাকা খরচ হয়। কিন্তু ফলন আগের মতো হচ্ছে না। দাম বেশি হলেও লোকসান কাটানো কঠিন।'

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার বলেন, 'গত বছরের তুলনায় এবার আবাদ বেশি হয়েছে। এরই মধ্যে প্রায় অর্ধেক পাট কাটা শেষ হয়েছে। জাগ দেওয়ার জন্য পর্যাপ্ত পানি আছে। দাম ভালো থাকায় কৃষকেরা লাভবান হবেন। পাট চাষ বাড়াতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।'

হুসাইন মালিক/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()