সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৯১%বাতাস কিমি/ঘ

চট্টগ্রামে টিয়া পাখির ৬০ বাচ্চাসহ বিক্রেতা গ্রেফতার

চট্টগ্রামে টিয়া পাখির ৬০টি বাচ্চাসহ মো. ইমন মিয়া (২০) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

পরিবেশ

চট্টগ্রামে টিয়া পাখির ৬০টি বাচ্চাসহ মো. ইমন মিয়া (২০) নামের এক বিক্রেতাকে গ্রেফতার করেছে বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।

বুধবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর জিইসি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমন মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন রামপুর গ্রামের ফজর আলীর আলী ছেলে।

গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার পাখি বিক্রেতা বলে জানিয়েছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন।

তিনি বলেন, ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিট ঢাকার তথ্য অনুযায়ী বুধবার বিকেলে জিইসি মোড় এলাকায় অভিযান চালিয়ে ৬০টি টিয়া পাখির বাচ্চাসহ ইমনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

তিনি বলেন, এ ধরনের টিয়া পাখির বাচ্চা কেনাবেচার চক্র রয়েছে। আমরা অনেকদিন ধরে চক্রটিকে ধরার চেষ্টা করছিলাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি পাখির বাচ্চাগুলো নগরীর নুপূর মার্কেটের সবুজের দোকান থেকে সংগ্রহ করার তথ্য দিয়েছে।

তিনি বলেন, উদ্ধার হওয়া পাখির বাচ্চাগুলোর বয়স ৫ থেকে ২০ দিন। বাচ্চাগুলো খাবার খাচ্ছে। আমরা বাচ্চাগুলো দুই মাস তত্ত্বাবধানে রাখবো। এরপর উড়ার উপযুক্ত হলে পাহাড়ি এলাকায় অবমুক্ত করা হবে।

এমডিআইএইচ/এমকেআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()