সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

চট্টগ্রামে চশমাপরা হনুমানের দুই শাবক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে চশমাপরা হনুমানের দুইটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় বিলুপ্তপ্রায় এসব প্রাণী পাচারে জড়িত বাস সুপারভাইজার রাসেল চৌধুরী ওরফে সজলকে (৪৫) গ্রেফতার করা হয়।

পরিবেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে চশমাপরা হনুমানের দুইটি শাবক উদ্ধার করেছে পুলিশ। এসময় বিলুপ্তপ্রায় এসব প্রাণী পাচারে জড়িত বাস সুপারভাইজার রাসেল চৌধুরী ওরফে সজলকে (৪৫) গ্রেফতার করা হয়।

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল চৌধুরী কক্সবাজার থেকে নওগাঁগামী বাসে করে হনুমান শাবক দুটি নিয়ে যাচ্ছিলেন। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জাগো নিউজকে বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে মইজ্জারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় যাত্রীবাহী এক বাসে তল্লাশি চালিয়ে হনুমান শাবক দুটি উদ্ধার করা হয়। হনুমান শাবক দুটি পাচারে জড়িত বাসের সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। উদ্ধার হনুমান শাবক দুটিকে আদালতের নির্দেশে বনবিভাগে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, কর্ণফুলী থানা থেকে চশমাপরা হনুমানের দুটি শাবক আমাদের জিম্মায় দিয়েছে। শাবক দুটিকে চকরিয়া সাফারি পার্কে কোয়ারেন্টাইনে রাখা হবে। এগুলো এখনো যেহেতু বাচ্চা, তাই বাচ্চাগুলোকে সুরক্ষা দিয়ে সক্ষম করে পরে সাফারি পার্কে অবমুক্ত করা হবে।

ইকবাল হোসেন/কেএসআর

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()