সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

চট্টগ্রামে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ অভিযান। সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

পরিবেশ

চট্টগ্রামের লালদীঘি ময়দানে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষ রোপণ অভিযান। সোমবার (২৮ জুলাই) দুপুরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহায়তায় আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ খানম।

চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মোল্যা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চারসহ চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন বন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে দেশের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পরিকল্পিত বনায়নের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, জনসচেতনতা ছাড়া বনায়ন টেকসই হবে না। এজন্য সবাইকে বৃক্ষ রোপণ সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

চট্টগ্রামে এবারের বৃক্ষমেলায় ৬০টি স্টলের মাধ্যমে চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আগত নার্সারি মালিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলায় ফলদ, বনজ, শোভাবর্ধনকারী, বিরল ২০৬৫ প্রজাতির চারা ও ২১০ প্রজাতির দেশি-বিদেশি ক্যাকটাস প্রদর্শিত হচ্ছে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বন বিভাগ জানায়, এ ধরনের আয়োজন পরিকল্পিত বনায়ন, সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় মানুষের মধ্যে সচেতনতা আরও বাড়াবে।

এমআইএইচএস/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()