সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চিড়িয়াখানায় কৃত্রিমভাবে জন্ম নেয়া ২৮ অজগরের বাচ্চা অবমুক্ত

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া ২৮ অজগর সাপের বাচ্চা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

পরিবেশ

চট্টগ্রাম চিড়িয়াখানায় কৃত্রিম পদ্ধতিতে জন্ম নেয়া ২৮ অজগর সাপের বাচ্চা সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মাদ রুহুল আমিন এসব অজগরের বাচ্চা অবমুক্ত করেন।

এ সময় সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন, চিড়িয়াখানার কিউরেটর শাহাদাৎ হোসেন শুভ, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের রেঞ্জার মো. আলমগীরসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম চিড়িয়াখানায় গত ২২ জুন ৩১টি ডিম ফুটে ২৮টি অজগরের বাচ্চা জন্ম নেয়। চিড়িয়াখানার নিজস্ব পদ্ধতিতে তৈরি ইনকিউবেটরে প্রায় ৬৭ দিন রাখার পর এসব ডিম থেকে বাচ্চা ফোটে। ২০১৯ সালের জুনে চিড়িয়াখানার কিউরেটর ডা. শুভর তত্ত্বাবধানে বাংলাদেশে প্রথমবারের মতো হাতে তৈরি ইনকিউবেটরে ২৫টি অজগর সাপের বাচ্চা ফুটানো হয়। যা পরবর্তীতে বন্য পরিবেশে অবমুক্ত করা হয়েছিল।

চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মোহাম্মাদ রুহুল আমিন জাগো নিউজকে বলেন, ২০১৯ সালে চট্টগ্রাম চিড়িয়াখানায় দেশের ইতিহাসে প্রথমবারের ২৫টি অজগরের বাচ্চা জন্ম নেয়। তারই ধারাবাহিকতায় গত ২২ জুন আরও ২৮টি বাচ্চা জন্ম নেয়। এই বাচ্চাগুলো প্রায় ২২ দিন তত্ত্বাবধানে রাখার পর আজ (বুধবার) বনে অবমুক্ত করা হয়েছে। সাপ সংরক্ষণে চিড়িয়াখানার এই কার্যক্রম মাইলফলক হয়ে থাকবে।

চট্টগ্রাম চিড়িয়াখানা শুধু বিনোদন কেন্দ্রই নয়- প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা ও বিনোদনে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

মিজানুর রহমান/বিএ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
চিড়িয়াখানায় কৃত্রিমভাবে জন্ম নেয়া ২৮ অজগরের বাচ্চা অবমুক্ত | দা এগ্রো নিউজ