সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

ছুটির দিনে রাঁধুন ইলিশ বিরিয়ানি

ইলিশ মাছের যে কোনো পদই স্বাদে অনন্য। তবে ইলিশ দিয়ে যদি বিশেষ কোনো পদ রাঁধতে চান তাহলে সেরা বিকল্প হতে পারে ইলিশের বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পদ।

মৎস্য

ইলিশ মাছের যে কোনো পদই স্বাদে অনন্য। তবে ইলিশ দিয়ে যদি বিশেষ কোনো পদ রাঁধতে চান তাহলে সেরা বিকল্প হতে পারে ইলিশের বিরিয়ানি। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পদ।

আর বিরিয়ানি খেতে কে না পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়াও মুশকিল। সবসময় তো মুরগি বা গরু-খাসির মাংস দিয়েই বিরিয়ানি রান্না করে খান। এবার না হয় তৈরি করুন ইলিশ বিরিয়ানি।

ঘরোয়া আয়োজন থেকে শুরু করে অতিথি আপ্যায়নে ছুটির দিনের সেরা রেসিপি হতে পারে এই বিরিয়ানি। রইলো ইলিশ বিরিয়ানির রেসিপি-

উপকরণ

১. পোলাওয়ের চাল ৪০০ গ্রাম২. ইলিশ মাছ ৬ টুকরা৩. পানি ঝারানো টক-মিষ্টি দই আধা কাপ৪. আদা বাটা আধা চা চামচ৫. মরিচ গুঁড়া আধা চা চামচ৬. পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ৭. বিরিয়ানির মসলা ১ টেবিল চামচ৮. আস্ত এলাচ ৪টি৯. দারুচিনি ৩ টুকরা১০. তেজপাতা ২টি১১. লবঙ্গ ৩টি১২. লবণ স্বাদমতো১৩. তেল বা ঘি ১ কাপ১৪. কাঁচা মরিচ ৪/৫টি১৫. আলু বোখারা ৪টি১৬. লেবুর রস ১ টেবিল চামচ ও১৭. কিশমিশ ১ টেবিল চামচ।

আরও পড়ুন

পদ্ধতি

প্রথমে চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর ফুটন্ত গরম পানিতে লবণ দিয়ে চাল আধা সেদ্ধ করে নিন। তারপর ভাতের মাড় ঝরিয়ে আলাদা পাত্রে রাখুন।

এদিকে মাঝারি আকারের টুকরা করে মাছ কেটে পরিষ্কার করে নিন। এরপর পানি ঝরিয়ে নিতে হবে। এবার অর্ধেক তেল ও ঘিয়ের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিন মাছের সঙ্গে।

অন্তত ১০ মিনিট মেরিনেট করে রাখুন মাছগুলো। একটি প্যানে ম্যারিনেট করা মাছ অল্প আঁচে ১০ মিনিট কষিয়ে নিতে হবে।

একটি পাতিলের মধ্যে পোলাও চালের ভাত দিয়ে তার উপরে সাজিয়ে দিন মাছগুলো। উপরে আলু বোখারা ও কাঁচা মরিচ দিয়ে দিন। ভাতের উপর আরও ছড়িয়ে দিন কিশমিশ, বাকি তেল ও ঘি।

সবশেষে আলাদা করে রাখা ভাতের মাড় উপরে ঢেলে দিন। খেয়াল রাখতে হবে যেন মাড় ভাতের নিচে থাকে। অন্যদিকে সামান্য আটা মেখে পাতিলের ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন।

চুলার আঁচ বাড়িয়ে ৫ মিনিট রান্না করতে হবে। এরপর চুলায় তাওয়া বসিয়ে মুখবন্ধ হাঁড়িটি তাওয়ার উপর কম আঁচে আরও আধা ঘণ্টা দমে বসিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে বড় পাত্রে পরিবেশন করুন ইলিশ বিরিয়ানি।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()