সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

ছুটির দিনে চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে। প্রচণ্ড গরম উপেক্ষা করে রাজধানীর বাইরে থেকেও এসেছেন কেউ কেউ। ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন তারা। এভাবে ছুটির দিন কাটাচ্ছেন রাজধানীর মিরপুরে চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী।

পরিবেশ

কেউ এসেছেন বন্ধুদের সঙ্গে। কেউ আবার পরিবারের সদস্যদের সঙ্গে। প্রচণ্ড গরম উপেক্ষা করে রাজধানীর বাইরে থেকেও এসেছেন কেউ কেউ। ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির প্রাণী ও পাখি দেখছেন তারা। এভাবে ছুটির দিন কাটাচ্ছেন রাজধানীর মিরপুরে চিড়িয়াখানায় আসা হাজারো দর্শনার্থী।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে চিড়িয়াখানায় গিয়ে দেখা গেলো, দর্শনার্থীদের বেশিরভাগই শিশু-কিশোর। কিশোর-কিশোরীদের সংখ্যাও উল্লেখযোগ্য। গত সপ্তাহে শেষ হয়েছে ঈদের ছুটি। ঈদ বা উৎসবের ছুটিতে যেমন লোকারণ্য থাকে, তেমনটি না থাকলে শুক্রবার দুপুরের পর বিনোদনকেন্দ্রটিতে দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে।

পাল্লা দিয়ে বাড়ে চিড়িয়াখানাে গেটের সামনে শত শত হকারদের বিক্রি-বাট্টা। দেখা যায়, কেউ লেবুর জুস বিক্রি করছেন, কেউ বাদাম, বেলুন, খেলনা, আচার বিক্রি করছেন।

হকারদের পাশাপাশি চিড়িয়াখানার গেটের সামনে সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশার জটও লেগে থাকে। বানর, বাঘ, সিংহ, হরিণ, জিরাফের খাঁচার সামনে শিশু ও অভিভাবকদের ভিড় দেখা গেছে।

চিড়িয়াখানার বিভিন্ন খাঁচায় বিভিন্ন প্রজাতির প্রাণী, পাখি ও সাপ সংরক্ষণ করা আছে। সে সব খাঁচা ঘুরে ঘুরে দেখছেন দর্শনার্থীরা।

কথা হয় গাজীপুরের শ্রীপুর থেকে আসা কাজী মামুনের সঙ্গে। তিনি স্ত্রী ও এক মেয়েকে নিয়ে এসেছেন। মামুন গাজীপুরের একটি কারখানায় কাজ করেন।

আরও পড়ুন:

মামুন জানান, ছুটির দিন হওয়ায় অফিসের সহকর্মীরা মাইক্রোবাস ভাড়া করে চিড়িয়াখানায় এসেছেন।

তিনি বলেন, ঈদের ছুটিতে গ্রামে ছিলাম। ছুটি শেষে কাজে যখন ফিরি তখন সবাই মিলে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি। আজ দুটি মাইক্রোবাসে আমরা ৬ জন পরিবারসহ এসেছি। বাচ্চারা বাঘ-ভাল্লুক দেখেছে। সবাই মিলে খাওয়া দাওয়া করছি। আনন্দে সময় কেটে যাচ্ছে, যোগ করেন তিনি।

৫ বন্ধু নিয়ে এসেছেন মোতালেব আমিন। টিকিট কাটার সময় এই তরুণ বলেন, মূলত বন্ধুবান্ধব নিয়ে বেড়ানোর জন্যই এসেছি। সবাইকে এক সঙ্গে পাওয়া যায় না। আজ পেয়েছি, তাই হুট করে চলে এসেছি।

১২৩ একরের বেশি জায়গাজুড়ে চিড়িয়াখানার অবস্থান। মূল ফটক দিয়ে প্রবেশের পরে বানরের খাঁচা। সামনে পাখির খাঁচা। বক, কালিম পাখি, গ্রেটার ফ্লেমিঙ্গো, পেলিকানসহ বিভিন্ন প্রজাতির কয়েকশত পাখি রয়েছে খাঁচায়। সেখান থেকে বাঁ দিকে এগোলেই বাঘ-সিংহের খাঁচা।

এসএম/এসএনআর/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()