সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

চারপাশে উঁকি মারছে দীপ্ত লুচি, চেনেন কি?

সানজানা রহমান যুথী

পরিবেশ

সানজানা রহমান যুথী

আমাদের চারপাশে উঁকি মারছে অনেক গুল্ম জাতীয় উদ্ভিদ। সবগুলোকে আমরা কি চিনতে পারি? যা আমাদের পরিবেশ রক্ষা করে না শুধু; ওষুধি গুণেও চমকপ্রদ। তার মধ্যে উল্লেখযোগ্য দীপ্ত লুচি। নাম শুনতে বেশ অচেনা লাগলেও গুল্ম জাতীয় এ উদ্ভিদ আমাদের সবার খুব পরিচিত।

দীপ্ত লুচি পাতাকে শিশুরা ইংলিশ মাছ বা চিংড়ি মাছ বলে। কারণ এ গুল্ম জাতীয় উদ্ভিদ দিয়ে তারা মাছ বানিয়ে খেলা করে। এই গাছের পাতা, ফুল দেখতে অনেকটা লুচির মতো। পাতাগুলো বেশ প্রশস্ত ও মসৃণ। এ গাছে সূর্যের আলো পড়লে এক ধরনের আলো দেখা যায়। তাই এর নাম দীপ্ত লুচি।

দীপ্ত লুচি গাছের বৈজ্ঞানিক নাম পেপেরোমিয়া পেলাসিডা। যা পাইপারেসিয়া পরিবারের গুল্ম জাতীয় সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদটি ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট, যা সাধারণত স্যাঁতসেঁতে কম আলোযুক্ত স্থানে হয়। প্রাচীনকাল থেকেই উদ্ভিদটি ওষুধি কাজে ব্যবহার হয়ে আসছে।

আরও পড়ুনছাদ বাগান কি ওজোন স্তর সুরক্ষা করতে পারে?হারিয়ে যাচ্ছে ওষুধি গুণে ভরপুর স্বর্ণলতা

উপকারিতা১. দীপ্ত লুচির পাতা ও কাণ্ডের নির্যাস ব্যথা কমাতে সাহায্য করে। বাতজনিত ব্যথা, মাথা ব্যথা কিংবা শরীরের অন্যান্য ব্যথায় এটি কার্যকর।২. শরীরের প্রদাহজনিত সমস্যায়, যেমন- গাউট ও আর্থ্রাইটিসে এ গাছের নির্যাস প্রদাহ কমায়।৩. উদ্ভিদটির তেল ছত্রাকের বৃদ্ধি বন্ধ করে। বিশেষ করে ধানের ব্রাউন স্পট রোগ সৃষ্টিকারী জীবাণুর বিরুদ্ধে এটি কার্যকর।৪. সক্রিয় যৌগ ক্যানসার কোষের বৃদ্ধি প্রতিরোধে ভূমিকা রাখতে পারে।৫. পাতার নির্যাস জ্বর কমাতে সহায়ক। এর প্রভাব অ্যাসপিরিনের মতোই কার্যকর বলে গবেষণায় দেখা গেছে।৬. উদ্ভিদের নির্যাস ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে পেনিসিলিনের থেকেও শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল প্রভাব দেখায়।৭. ব্রাজিলে এ গাছ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে ব্যবহৃত হয়। যে কারণে উদ্ভিদটি ব্রাজিলে খুবই সুপরিচিত।৯. এ গাছের নির্যাস শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বের করে দিতে সহায়ক। ফলে কিডনির কার্যকারিতা বাড়ে। ১০. এটি পিত্তরস নিঃসরণ বাড়ায়, যা হজম ও লিভারের সুস্থতার জন্য উপকারী।১১. শরীরের ভেতরের অতিরিক্ত উত্তাপ কমাতে সাহায্য করে, ফলে জ্বর বা শরীর গরম হয়ে গেলে আরাম দেয়।১২. এর তাজা পাতা সালাদ হিসেবে খেলে বা ইনফিউশন তৈরি করে খেলে গাউট ও আর্থ্রাইটিসে উপকার পাওয়া যায়।১৩. শ্বাসকষ্টজনিত রোগ যেমন- হাঁপানি ও ব্রঙ্কাইটিসের চিকিৎসায় দিপ্ত লুচি পাতার নির্যাস ব্যবহার হয়।১৪. এর তাজা পাতার নির্যাস ক্ষত, ফোড়া ও ব্রণে ব্যবহার করলে দ্রুত আরোগ্য আসে।১৫. পাতা ও কাণ্ড দিয়ে মুখ ধুলে ব্রণ, দাগ, ও অন্যান্য ত্বকের সমস্যায় উপকার মেলে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()