সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টি, আমের মুকুল ক্ষতির শঙ্কা

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ফাল্গুনের বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে আমের বাগানে মুকুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

ফল

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ ফাল্গুনের বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে আমের বাগানে মুকুলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

চাষিরা বলছেন, এই সময় মুকুল পর্যায়ে থাকা আমের গাছের জন্য বৃষ্টি অত্যন্ত ক্ষতিকর। এর জন্য ফলন কমে যেতে পারে। এছাড়া পচে নষ্টও হতে পারে আমের গুটি।

রোববার (১৫ মার্চ) রাত ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে মুষলধারে বৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা মানুষ। তবে এই বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় রয়েছেন আম চাষিরা।

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা ঈমান আলী বলেন, রাত ১০টার দিকে বাসায় আসার সময় বৃষ্টিতে আটকে যায়। পরে আধা ঘণ্টা পর বৃষ্টিতে ভিজে বাসায় পৌঁছাই।

ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, আমের গাছে এখন ভরপুর মুকুল। কিছু কিছু মুকুলে ইতোমধ্যে আমের গুটি আসতে শুরু করেছে। কিন্তু এসময়ে বৃষ্টি হলো এতে আমের মুকুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

আলিনগর ইউনিয়নের বাসিন্দা হাফিজ হোসেন বলেন, বাগানে বর্তমানে আমের গাছে মুকুলে ভরপুর অবস্থায় রয়েছে। বিশেষ করে বাগানে সব চেয়ে বেশি লক্ষণভোগ জাতের আমের গাছ বেশি। যা এই সময়ে অনেকগুলো ফুল এবং মুকুল ধারণ করছে। হঠাৎ বৃষ্টির কারণে মুকুলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বাগানের ফলনকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াছিন আলী বলেন, ফাল্গুনের এই ধরনের হঠাৎ বৃষ্টি সাধারণত শীতের শেষের দিকে দেখা যায়। যদিও বৃষ্টিপাত মাটি ও ফসলের জন্য কিছুটা উপকারী, তবে আমের মতো ফুলে থাকা গাছের জন্য এটি প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যেই চাষিদের সতর্ক করা হয়েছে এবং ক্ষতির সম্ভাবনা কমানোর জন্য কিছু প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।

সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()