সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

চাঁদপুরে কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম

এক সপ্তাহ পর পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার। তবে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে গড়ে ১০০-২০০ টা

মৎস্য

এক সপ্তাহ পর পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ হতে যাচ্ছে। সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে শেষ সময়ে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে জমে উঠেছে ইলিশের বাজার। তবে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় প্রতি কেজিতে ইলিশের দাম বেড়েছে গড়ে ১০০-২০০ টাকা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে বড়স্টেশন মাছঘাটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা ইলিশ কিনতে ভিড় জমান। তবে দামের ঊর্ধ্বগতির কারণে চাহিদা অনুযায়ী ইলিশ কিনতে না পেরে হতাশ হয়ে পড়েন অনেকে। অনেক ক্রেতা ঘুরে ফিরে শেষ পর্যন্ত খালি হাতে বাড়ি ফিরেছেন।

চাঁদপুর বড়স্টেশন মাছঘাট দেশের অন্যতম বৃহৎ ইলিশের আড়ত। মৌসুমজুড়ে এখানকার ইলিশ সারাদেশে সরবরাহ করা হয়। তবে নদীতে ইলিশ ধরা বন্ধ হয়ে গেলে বাজারে সরবরাহও বন্ধ হয়ে যাবে। ফলে আগামী তিন সপ্তাহ ইলিশের বাজার একেবারেই ফাঁকা থাকবে।

বর্তমানে বাজারে এককেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়। আড়তদার ও ব্যবসায়ীরা জানিয়েছেন, নদীতে মাছের সরবরাহ স্বাভাবিক না থাকায় দাম বেড়েছে। তবে নিষেধাজ্ঞার আগে যদি সরবরাহ বাড়ে, তাহলে শেষ সময়ে কিছুটা হলেও দাম কমতে পারে বলে আশা প্রকাশ করেছেন তারা।

ইলিশ কেনার জন্য ঘাটে আসা ক্রেতারা বলছেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় দাম অনেক বেশি। তবুও নিষেধাজ্ঞার আগে পরিবারের জন্য ইলিশ কিনতে ভিড় করছেন তারা।

ইলিশ কিনতে আসা ইকবাল বলেন, বড়স্টেশন মাছঘাটে এসেছি ইলিশ কিনতে কিন্তু দুঃখের বিষয়, দাম বেশি বলে কিনতে পারছি না। ছুটির দিন থাকায় ক্রেতার চাপ বেড়েছে, তাই দামও বেশি চাচ্ছে। মনে করেছি শেষ সময়ে হয়তো দাম কমবে কিন্তু উল্টো বেড়েছে। মনে হয় না আর ইলিশের দাম কমবে।

ইলিশ ব্যবসায়ী সাইফুল ও মনছুর বলেন, ইলিশের এখন পুরো শেষ মৌসুম চলছে। এ সময়ে সরবরাহ একেবারে কম। কিছু ইলিশ এখন আসতেছে, তবে আকারে ছোট। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছঘাটে ইলিশ কম, যার কারণে দাম বেশি। বেশিরভাগ ক্রেতারা দাম শুনেই চলে যায়। এতে আমাদের বিক্রি কম হচ্ছে। আমরা কমে বিক্রি করতে পারছি না, কারণ আমাদের ডাকে বেশি দাম দিয়ে ইলিশ কিরতে হয়। এ সপ্তাহে আর দাম কমার সম্ভাবনা দেখছি না। যদি প্রচুর সরবরাহ বাড়ে, তাহলে শুধু দাম কমবে।

জেলা মৎস্য বণিক সমিতি সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ৪ অক্টোবর থেকে ২২ দিন চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশ বিক্রি বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা সময়ে কোনো ইলিশ কেনাবেচা হয় না। শেষ সময়ে ক্রেতাদের চাপ বাড়লে ইলিশের সরবরাহ কম।

শরীফুল ইসলাম/আরএইচ/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

ইলিশ রক্ষায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে ৫১৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ, জাটকা নিধন প্রতিরোধ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও নদী অববাহিকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় 'জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬' কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চল

জাগো নিউজ ২৪১৪ মে ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()
চাঁদপুরে কেজিতে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে ইলিশের দাম | দা এগ্রো নিউজ