সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

চাঁদপুরে ইলিশের অভয়াশ্রম এলাকায় মৎস্য উপদেষ্টা

ইলিশ অভয়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা ঘুরে দেখেন তিনি। এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ 'মা ইলিশ সংরক্ষণ অভ

মৎস্য

ইলিশ অভয়াশ্রম এলাকা পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে চাঁদপুরের পদ্মা-মেঘনা অভায়াশ্রম এলাকা ঘুরে দেখেন তিনি। এরপর শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার সংশ্লিষ্ট উপজেলা অংশে পদ্মা ও মেঘনা নদীতে অবস্থিত ইলিশ অভয়াশ্রম এলাকাসহ 'মা ইলিশ সংরক্ষণ অভিযান কার্যক্রম' সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।

এদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সফর নিয়ে স্থানীয় প্রশাসন, নৌ পুলিশ ও মৎস্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো তথ্য জানা যায়নি।

মৎস্য বিভাগ জানায়, অভিযানের মূল লক্ষ্য হলো মা ইলিশ সংরক্ষণ ও অভয়াশ্রম এলাকার কার্যক্রম তদারকি করা। এই উদ্যোগ মা ইলিশের প্রজনন নিশ্চিত করার মাধ্যমে দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, যুগ্ম সচিব মো. হেমায়েত হোসেন, উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোহাম্মদ আলী আকবর, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার এম ফজলুল হক, নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদসহ চাঁদপুরের মৎস্য বিভাগের কর্মকর্তা, নৌ-পুলিশ ও কোস্টগার্ডের কর্মকর্তারা।

শরীফুল ইসলাম/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

ইলিশ রক্ষায় নৌবাহিনীর সাঁড়াশি অভিযানে ৫১৭ কোটি টাকার অবৈধ জাল জব্দ

দেশের জাতীয় সম্পদ ইলিশ সংরক্ষণ, জাটকা নিধন প্রতিরোধ এবং টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও নদী অববাহিকায় অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় 'জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬' কর্মসূচির আওতায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র ও উপকূলীয় অঞ্চল

জাগো নিউজ ২৪১৪ মে ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()