সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

চাঁদপুরে ইলিশের দামে রেকর্ড

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দামে রেকর্ড হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম ৫০০-৬০০ টাকা বেড়েছে। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে হয়নি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

মৎস্য

চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ইলিশের দামে রেকর্ড হয়েছে। প্রতি কেজি ইলিশের দাম ৫০০-৬০০ টাকা বেড়েছে। চাঁদপুরের ইতিহাসে এমন দাম আগে হয়নি বলে জানান ব্যবসায়ী ও ক্রেতারা।

এদিকে ইলিশের ভরা মৌসুমেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। যার কারণে কয়েকদিন ধরে দেশের অন্যতম বৃহৎ ইলিশের খুচরা ও পাইকারি বাজার বড়স্টেশন মাছঘাটে কমেছে ইলিশের সরবরাহ। আগে মাছঘাটে প্রতিদিন ৫০০-৭০০ মণ ইলিশ সরবরাহ হলেও বর্তমানে ইলিশ সরবরাহ হচ্ছে ১০০ মণের কম। যে কারণে একলাফে ইলিশের দাম কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা।

বর্তমানে চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪শ থেকে ২ হাজার ৫শ টাকা, যা এক সপ্তাহ আগে ছিল ১ হাজার ৭শ থেকে ১ হাজার ৮শ টাকা। এছাড়া এক কেজির বেশি ওজনের ইলিশের দাম ২ হাজার ৮শ টাকা থেকে তিন হাজার টাকায় বিক্রি হচ্ছে। ইলিশে এই আগুন দামে ক্ষুব্ধ ক্রেতারা।

ইলিশ ক্রেতা ইকবাল বলেন, চাঁদপুরে মাছঘাটে ইলিশের এমন দাম আগে আর দেখিনি। আমি নিজেও অনলাইনে বিক্রি করার জন্য কিনি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন। এত দামে ইলিশ কেনা সম্ভব হচ্ছে না।

ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, মাছঘাটে ইলিশের সরবরাহ অনেক কমেছে। চাহিদা অনুযায়ী ইলিশ নেই। যে কারণে দামও বেশি। কেজিতে বেড়েছে ৫০০-৬০০ টাকা। দীর্ঘদিন ব্যবসা করছি এমন পরিস্থিতি হয়নি। এ সময় ক্রেতা থাকার কথা অনেক। কিন্তু দামের কারণে ক্রেতাও নেই।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারি মানিক জমাদার বলেন, ১৩ অক্টোবর থেকে মাছঘাটে সব ধরনের মাছ বিক্রি নিষিদ্ধ। এখন কর্মব্যস্ততা বেশি থাকার কথা থাকলেও ইলিশ কম। এ কারণে দামও রেকর্ড হয়েছে।

শরীফুল ইসলাম/জেডএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()