সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা৩১°হালকা বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৬৪%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.১ মিমি

বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন সেনাপ্রধান

'বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

পরিবেশ

'বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২২ এর উদ্বোধন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৬ জুন) ঢাকা সেনানিবাসের নির্ঝর এলাকায় তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচি উপলক্ষে সেনাপ্রধান একটি বকুল গাছের চারা রোপণের মাধ্যমে ঢাকা সেনানিবাসসহ দেশের সব সেনানিবাস, ডিওএইচএস ও জলসিঁড়ি আবাসন প্রকল্পে ভিডিও-টেলিকনফারেন্স (ভিটিসি)-এর মাধ্যমে একযোগে এই কর্মসূচির উদ্বোধন করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ বছর প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার গাছের চারা রোপণ করা হবে।

সব সেনানিবাস, নোয়াখালীর স্বর্ণদ্বীপসহ সব প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই বৃক্ষরোপণ কর্মসূচি ৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এসময় সেনাসদর ও সেনাবাহিনীর ঢাকা অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

একই সঙ্গে সব সেনা অঞ্চলে এরিয়া কমান্ডাররা নিজ নিজ জনবলসহ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ সূচনা করেন।

এইচএআর/এমএইচআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

পদ্মার পানি নামছে, দৌলতপুরে শুরু হয়েছে খাওয়ার পানির সংকট

কুষ্টিয়ার দৌলতপুরে তিন দিনে পদ্মার পানি ১৫ সেন্টিমিটার কমলেও প্রায় ৫০ হাজার মানুষ এখনও পানিবন্দি, আর হাজার হেক্টরের বেশি জমির ফসল নষ্ট হয়েছে।

সমকাল১৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
পরিবেশ

বাঁশের ওপর টিকে থাকা পান্ডা কেন কেবল চীনেই মেলে

একটি পূর্ণবয়স্ক জায়ান্ট পান্ডাকে দিনে ১২ থেকে ৩৮ কেজি পর্যন্ত বাঁশ খেতে হয়, আর বাঁশবন ধ্বংস হলেই তার অস্তিত্ব সরাসরি হুমকিতে পড়ে।

বিবিসি বাংলা১৬ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()