রাজধানীর উত্তরায় অবস্থিত আঞ্চলিক পুলিশ লাইন্সে (দিয়াবাড়ী) বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বিশ্ব পরিবেশ দিবসের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৫ জুন) আয়োজিত এই কর্মসূচিতে ডিএমপি কমিশনার পুলিশ লাইন্স পুকুরে রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করেন। একই সঙ্গে বৃক্ষরোপণের অংশ হিসেবে তিনি সেখানে নারকেল গাছ ও আম গাছের চারা রোপণ করেন।
কর্মসূচিতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার ও অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টিটি/এমএইচআর/এমকেএইচ





মন্তব্য
(০)