সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

‘বৃক্ষ নিধনের ফলে দিন দিন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে’

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ নিধনের ফলে দিন দিন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতিকে ধরে রাখার জন্য আমাদের অবিরাম লড়াই চলছে। দিনে দিনে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর এ জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ

মৎস্য

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। বৃক্ষ নিধনের ফলে দিন দিন প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। প্রকৃতিকে ধরে রাখার জন্য আমাদের অবিরাম লড়াই চলছে। দিনে দিনে জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আর এ জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হচ্ছে বৃক্ষ নিধন।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাত দিন ব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গাছ আমাদের পুষ্টিকর খাবারের যোগান দেয়, অক্সিজেন সরবরাহ করে। গাছ দিয়ে জ্বালানির চাহিদা মেটাতে পারছি। কাঠ দিয়ে কাগজ তৈরিসহ বিভিন্ন আসবাবপত্র তৈরি করা হচ্ছে যা আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। গাছ আমাদের শুধু জীবন রক্ষাকারী নয় বিভিন্নভাবে উপকারও করে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর নিজে গাছ রোপণ করে বৃক্ষ মেলার সূচনা করেন। আমাদের সবার নিজ আঙ্গিনায় অথবা নিজ জমিতে, বসতবাড়িতে বেশি বেশি বৃক্ষরোপন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()