সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বৌভাতে গাছের চারা উপহার!

বিয়ের অনুষ্ঠানে মানুষ কতকিছুই না উপহার দেয়। শোপিস, শাড়ি, গহনা, ক্রোকারিজ, নগদ টাকা, বই, আরও কত কিছু। তাই বলে বৃক্ষ উপহারের কথা ভাবতেই পারবে না কেউ। তবে এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া গ্রামে। কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল দেশ। তখন সবাই বৃক্ষের উপকারিতা হারে

পরিবেশ

বিয়ের অনুষ্ঠানে মানুষ কতকিছুই না উপহার দেয়। শোপিস, শাড়ি, গহনা, ক্রোকারিজ, নগদ টাকা, বই, আরও কত কিছু। তাই বলে বৃক্ষ উপহারের কথা ভাবতেই পারবে না কেউ। তবে এমনই এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পোড়াবাড়ীয়া পূর্বপাড়া গ্রামে। কিছুদিন আগেই তীব্র দাবদাহে পুড়ছিল দেশ। তখন সবাই বৃক্ষের উপকারিতা হারে হারে টের পেয়েছে। সেই কথা বিবেচনা করেই বৌভাতে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে ওই গ্রামের তাজুল ইসলামের ছোট ছেলে শরীফুল ইসলাম আপেলের বৌভাত অনুষ্ঠানে শতাধিক বৃক্ষ উপহার দিয়েছে 'ভয়েস অব পাকুন্দিয়া' নামের স্বেচ্ছাসেবী ফেসবুক গ্রুপের সদস্যরা।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাব্যাপী একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করে আসছে ভয়েস অব পাকুন্দিয়ার সদস্যরা। তারই অংশ হিসেবে এর প্রতিষ্ঠাতা এস এম রায়হান ও অ্যাডমিন ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বৌভাত অনুষ্ঠানে গাছের চারা উপহার দিয়ে সারা ফেলেছেন। এমন উপহার পেয়েও বেশ খুশি আয়োজকরা।

শরীফুল ইসলাম আপেল জানান, বৌভাতের অনুষ্ঠানে বৃক্ষ উপহার পাবো কখনো ভাবিনি। এই বৃক্ষগুলো আগামী দিনে আমার পরিবারের যেমন কাজে লাগবে পরিবেশ রক্ষায় বেশ সহায়ক হবে।

ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এস এম রায়হান বলেন, প্রথাগত ধারণা থেকে বের হয়ে আমরা ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক বৃক্ষ উপহার দিয়েছি। গত কয়েকমাস পূর্বে আমরা তীব্র গরমে বৃক্ষের উপকারিতা অনুভব করেতে পেরেছি। যেহেতু এখন বর্ষা মৌসুম বৃক্ষ রোপণের সময় চলছে। তাই বৃক্ষ উপহার দিয়ে সর্বসাধারণের মাঝে বৃক্ষ রোপণের সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এমন ব্যতিক্রমী উপহার নিয়ে বৌভাতে হাজির হয়েছি।

এসকে রাসেল/জেডএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()