সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ১৩ জেলের কারাদণ্ড

মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মাছ শিকার করার অপরাধে বরগুনায় ১৩ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৎস্য

মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিষখালী নদীতে মাছ শিকার করার অপরাধে বরগুনায় ১৩ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত সদর উপজেলার নলটোনা এলাকার বিষখালী নদীতে জেলা মৎস্য বিভাগ এই অভিযান পরিচালনা করে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জেলেরা হলেন, মো. পালাশ, মো. আউয়াল, মো. মনির, সাগর, ছগীর, মো. নুরুজ্জামান, রাকিব, রিপন মিয়া, রাজিব সিকদার, জয় বিশ্বাস, সুশীল চন্দ্র হাওলাদার, মাসুদ এবং ট্রলার মালিক রিপন সিকদার। এদের মধ্যে ট্রলার মালিক রিপন সিকদারকে ১৫ দিন ও বাকি ১২ জেলেকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন আরাফাত রানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই দণ্ডাদেশ দেন।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিষখালী নদীর নলটোনা এলাকায় জেলেরা জাল ফেলে মাছ শিকার করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইলিশের পোনাসহ প্রায় এক মণ মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় দান করা হয়। এবং অবৈধ জ্বালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জাগো নিউজকে বলেন, নিষেধাজ্ঞা শুরুর পর থেকে এখন পর্যন্ত বরগুনায় ৫৪টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ১৮৭ কেজি ইলিশ জব্দ করে বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। আজকের অভিযানে আটক ১৩ জনসহ মোট ১৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা জাগো নিউজকে বলেন, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ১৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়।

নুরুল আহাদ অনিক/কেএইচকে/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()