সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

বরিশালে মা ইলিশ সংরক্ষণে নৌ-মহড়া

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশালে নৌ-মহড়া দিয়েছে জেলা প্রশাসন। রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কীর্তনখোলা নদীতে এ মহড়া অনুষ্ঠিত হয়।

মৎস্য

প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বরিশালে নৌ-মহড়া দিয়েছে জেলা প্রশাসন। রোববার (১৩ অক্টোবর) বেলা ১১টায় কীর্তনখোলা নদীতে এ মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা প্রশাসক দেলোয়ার হোসেন বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর মধ্যরাত থেকে শুরু হয়েছে চলবে ৩ নভেম্বর পর্যন্ত। এ ২২দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা থাকবে। নিষেধাজ্ঞার ২২ দিন মা ইলিশ রক্ষায় আমাদের সবাইর সচেষ্ট হতে হবে। নদীতে জাল ফেলা যাবে না। এজন্য প্রকৃত জেলেদের মধ্যে চাল ইতোমধ্যে বিতরণ করা হয়েছে।

মৎস্য অধিদপ্তর কর্মকর্তা বিমল চন্দ্র দাস জানান, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ৫৬ হাজার ৭০০ জেলেকে চাল দেওয়া হবে। প্রত্যেক জেলে ২৫ কেজি করে চাল পাবেন। ইতোমধ্যে ১৬ হাজার ৫০০ ৭৪ জনকে চাল দেয়া হয়েছে। আগামী দুই-চারদিনের মধ্যে বাকিদের দেওয়া হবে।

শাওন খান/আরএইচ/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()