সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস ১২ কিমি/ঘ

বনখেজুর নাকি অন্য প্রজাতির গাছ?

বিলকিস নাহার মিতু

পরিবেশ

বিলকিস নাহার মিতু

বেশ কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর শালবাগানে একটি বনখেজুর বা ক্ষুদে খেজুর গাছ পাওয়া গেছে। ভিডিওটি দেখার সাথে সাথেই আমার মনে হলো, গাছটি কোথাও দেখেছি আমি। আমার জন্ম ও বেড়ে ওঠা বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। সুন্দরবন কিছুটা কাছে হওয়ায় বিভিন্ন ধরনের উদ্ভিদ আমার চোখে পড়েছে। তার মধ্যে স্থানীয় ভাষায় 'অ্যাতাল গাছ' নামে একটি গাছ; যার বর্ণনা হুবহু এই বনখেজুর বা ক্ষুদে খেজুরের সাথে মিলে যায়।

আমাদের বাড়ির আঙিনায়ও বর্তমানে গাছটি আছে। ছোটবেলায় শুনতাম, অ্যাতালে বেতাল হয়। এ গাছের নিচে সাপ থাকে। তাই আমরা এর ধারে-কাছেও যেতাম না। ফেসবুকে ভিডিওটি দেখার পর খুলনা থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলাম বিষয়টি পর্যবেক্ষণ করতে। দেখতে ছোট আকারের খেজুরের মতো। একই ছড়ায় ৪-৫ রঙের খেজুর দেখা যায়। যখন কাঁচা থাকে; তখন সবুজ রং একটু পরিপক্ব হলে হালকা হলুদাভ রং ধারণ করে। পরিপক্ব হওয়ার পর গাঢ় কমলা রং বা কিছুটা লাল রং ধারণ করে। যখন খেজুর পুরোপুরি পেকে যায়; তখন কুচকুচে কালো রং হয়। দেখতে পাকা জামের মতো লাগে।

দেখা ভিডিওতে শুনেছিলাম খেজুরটি বেশ মিষ্টি। তবে আমার বাড়ির আঙিনার খেজুরটি খেয়ে দেখলাম কিছুটা তেতো মিষ্টি স্বাদের। পেকে গেলে কালো রং ধারণ করলেও ভেতরের অংশ কিছুটা নীলাভ এবং বীজের আকৃতি গমের মতো। গাছের পাতা খেজুর গাছের মতোই। তবে খেজুর গাছের পাতা মোটা ও ভারী হয়। এ গাছের পাতা বেশ পাতলা ও চকচকে হয়। খেজুর গাছের পাতা সোজা অবস্থায় থাকে কিন্তু এ গাছের পাতা বেশ লম্বা ও ঢলে পড়ে। গাছের ডালের কাঁটাও খেজুর গাছের মতোই। কিন্তু খেজুর গাছের কাঁটাগুলো মোটা আকৃতির। এ গাছের কাঁটাগুলো সরু, চিকন ও পাতলা হয়ে থাকে।

আরও পড়ুন

পার্থক্য শুধু খেজুর গাছ মোটা আকৃতির আর এ গাছ সুপারি গাছের থেকেও চিকন হয়। গাছ ছোট অবস্থায় প্রচুর কাঁটা থাকলেও একটু বড় হলে কাঁটা দেখা যায় না। এর ডাল খেজুরের ডালের থেকে কম শক্ত হয়। ফলে সহজেই ভেঙে ফেলা যায়। এ গাছ একসাথে ৫-৬টি বাঁশঝাড়ের মতো ঝাড় আকারে লক্ষ্য করা যায়। বর্তমানে অর্থাৎ বৈশাখ-জ্যৈষ্ঠ মাসেই এ ফল পাকে। এর ছড়া কেটে ফেলার পরে ধীরে ধীরে পরিপক্ব ফলগুলো পেকে কালো রং ধরা শুরু করে।

গাছটির অনেক বর্ণনাই বিরলের শালবনে পাওয়া বনখেজুরের সাথে মিলে গেছে। তাই আমি চাই, আমাদের বাড়ির গাছটিও বন অধিদপ্তরের কেউ এসে পর্যবেক্ষণ করে দেখুক; এটি বনখেজুর গাছ নাকি অন্য প্রজাতির কোনো গাছ। আমাদের অঞ্চলেও গাছটি প্রায় নাই বললেই চলে। মায়ের কাছে শুনলাম, তারা ছোটবেলায় এর ফল খেয়েছেন। আমি কখনো খাইনি। অনেকে এ গাছের মাথা কেটে ভিতরের সাদা অংশ খান। যা মাতি নামে পরিচিত। সেটি খুবই মিষ্টি-নোনতা যুক্ত সুস্বাদু হওয়ার কারণে খেয়ে খেয়ে গাছগুলো কমিয়ে ফেলেছেন।

বন অধিদপ্তরের কাছে আমার আবেদন, গাছটি সংরক্ষণ করার ব্যবস্থা করা হোক। কারণ এটি বনখেজুর যদি না হয়, তবে অ্যাতাল গাছ নামে পরিচিতি থাকলেও গাছটি বিলুপ্ত প্রায়। সংরক্ষণ করা হলে গাছটি টিকে থাকার সম্ভাবনা আছে। জেনে রাখা ভালো, বনখেজুর (ফিনিক্স অ্যাকোলিস, লাতিনে অ্যাকোলিস অর্থ 'ডালবিহীন') পাম পরিবারের একটি প্রজাতি। যার আদি নিবাস উত্তর ভারত, ভুটান এবং নেপাল। এটি পাম গাছের পরিবারের একটি সপুষ্পক বা ফুল ফোটানো গাছের প্রজাতি।

লেখক: শিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগ, সরকারি বিএল কলেজ, খুলনা।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()