সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

‘বনের রাজা’ পানিতে পড়লে জলহস্তীও মারতে আসে!

বনের রাজা সিংহ এ কথা কে না জানে! সুগঠিত শরীর, প্রচণ্ড শক্তি আর ক্ষীপ্রতার জন্য বন্যপ্রাণীর জগতে সিংহকে অঘোষিত রাজা বলে মেনে নিয়েছে সবাই। সিংহ গর্জন করলে ভয়ে কেঁপে ওঠে জঙ্গলের বেশিরভাগ পশু-পাখি। কিন্তু সেই 'রাজা' যদি পানিতে নামে, তাহলে? সেখানে কিন্তু সিংহের হম্বিতম্বি চলবে না। সিংহ বনের রাজা হতে পারে

বনের রাজা সিংহ এ কথা কে না জানে! সুগঠিত শরীর, প্রচণ্ড শক্তি আর ক্ষীপ্রতার জন্য বন্যপ্রাণীর জগতে সিংহকে অঘোষিত রাজা বলে মেনে নিয়েছে সবাই। সিংহ গর্জন করলে ভয়ে কেঁপে ওঠে জঙ্গলের বেশিরভাগ পশু-পাখি। কিন্তু সেই 'রাজা' যদি পানিতে নামে, তাহলে? সেখানে কিন্তু সিংহের হম্বিতম্বি চলবে না। সিংহ বনের রাজা হতে পারে, জলাশয়ের নয়। এই পরিবেশের রাজা জলহস্তী! সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিও অন্তত সেই কথাই বলবে।

বাংলায় একটা প্রবাদ রয়েছে, 'হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে'। প্রচুর ক্ষমতাধর কেউ বিপদে পড়লে ক্ষমতাহীন লোকও তাকে তুচ্ছতাচ্ছিল্য করে, এড়িয়ে চলে- এমন পরিস্থিতি বোঝাতে এই প্রবাদটি ব্যবহার করা হয়। তবে এটি যে একেবারে অকল্পনীয় কিছু নয়, সেটি প্রমাণ করে দিয়েছে সিংহ ও জলহস্তীর সেই ভিডিও।

আরও পড়ুন>> তুরস্কে ভূমিকম্প: উদ্ধারকারীর পিছু ছাড়ছে না বিড়ালটি

এতে দেখা যায়, অগভীর নদীর মধ্যে একটি পাথরের ওপর বসে রয়েছে একটি সিংহ। তার আশপাশে জড়ো হয়েছে একদল জলহস্তী। রাগে রীতিমতো ফুঁসছে তারা। কিছুক্ষণ পরেই একটি জলহস্তী সিংহটির ওপর চড়াও হয়। বিশাল মুখ হা করে সিংহটিকে কামড় দিতে উদ্যত হয় বিশালাকার হিংস্র প্রাণীটি।

এ অবস্থায় প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পানিতে লাফিয়ে পড়ে সিংহটি। দ্রুত সাঁতার কেটে তীরে ওঠার চেষ্টা করে সে। কিন্তু মাঝপথে হঠাৎ আরেকটি জলহস্তীর আক্রমণ। এটি এতক্ষণ পানির নিচে ডুবে ছিল। সিংহটি কাছে যেতেই তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে জলহস্তীটি।

কিন্তু ভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি ছাড়াই পালিয়ে আসতে সক্ষম হয় 'বনের রাজা'। তবে সে কীভাবে ওই পাথরের ওপর পৌঁছালো তা জানা যায়নি। এ ঘটনার ভিডিওটি গত ১৫ মার্চ আপলোড করা হয়েছে লেটেস্ট সাইটিংস নামে একটি ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন>> খাবার পেতে কুকুর-বাজপাখির লড়াই

জানা গেছে, ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কে। ভিডিও শেয়ার হওয়ার পরপরই বেশ জনপ্রিয়তা পেয়েছে। মাত্র একদিনে ২১ লাখের বেশিবার এটি দেখা হয়েছে। ভিডিওর নিচে মন্তব্য করেছেন প্রায় ছয়শ' ব্যবহারকারী।

একজন লিখেছেন, প্রকৃতি কখনোই অভিভূত করা বন্ধ করে না। জলহস্তী একটি সিংহকে আক্রমণ করা প্রকৃতির অনিশ্চিত বৈশিষ্ট্যেরই প্রমাণ৷

আরেকজন লিখেছেন, আগে কী হয়েছিল তা দেখতে না পাওয়া হতাশাজনক। সিংহটি কীভাবে ওখানে গেলো?

আরও পড়ুন>> ভালোবাসা দিবসে গরু জড়িয়ে ধরার আহ্বান

তৃতীয় একজন লিখেছেন, বিষয় হলো, 'বনের রাজা সিংহ' এই ধারণাটি মানুষের সৃষ্টি, বন্যপ্রাণীদের নয়। বনে সবাই নিজ নিজ প্রাণ হাতে নিয়ে বাঁচে। সেখানে প্রতিটি শিকারি বড় শিকারির হাতে শিকার হচ্ছে।

বিবিসি'র তথ্যমতে, জলহস্তী হলো বিশ্বের সবচেয়ে মারাত্মক বৃহৎ স্থলবাসী স্তন্যপায়ী প্রাণী। আফ্রিকায় প্রতি বছর আনুমানিক পাঁচশ মানুষ জলহস্তীর আক্রমণে প্রাণ হারান। এটি খুবই আক্রমণাত্মক প্রাণী এবং এদের অনেক বড় ও ধারালো দাঁত রয়েছে। জলহস্তী নিজের ত্বক শীতল রাখতে বেশিরভাগ সময় পানিতে কাটায়। তাই তারা যেখানে বেশি পানি রয়েছে, এমন স্থানে বসবাস করে।

সূত্র: এনডিটিভিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()