সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বগুড়ায় অসুস্থ ভুবন চিল উদ্ধার

বগুড়ায় বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তির) সদস্যরা।

পরিবেশ

বগুড়ায় বিপন্ন প্রজাতির একটি ভুবন চিল উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের (তির) সদস্যরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে শহরের কলোনি এলাকা থেকে চিলটি অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে এটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তির সংগঠনের সভাপতি রিফাত হাসান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি গ্রুপে তানিহা তানিম তুবা নামের এক শিক্ষার্থী ভুবন চিল উদ্ধারের কথা জানান। পোস্টটি আমাদের নজরে এলে তাৎক্ষণিকভাবে বগুড়া শহরের কলোনি এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।

তানিহা তানিম তুবা বলেন, 'পাখিটিকে আহত অবস্থায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বোহাইল গ্রামে পতিত জমিতে পড়ে থাকতে দেখি। পরে সেখান থেকে পাখিটিকে নিজ বাসায় নিয়ে এসে পরিচর্যা করি। পরে পাখিটির পরিচর্যা ও সুচিকিৎসার কথা ভেবে বনবিভাগ বা এগুলো নিয়ে কাজ করেন এমন কারও হাতে তুলে দিতে চেয়ে ফেসবুকে পোস্টটি করা হয়।'

সরকারি আজিজুল হক কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ও পাখি আলোকচিত্রী আরিফুর রহমান বলেন, ভুবন চিল বাংলাদেশের দেশীয় প্রজাতির বিপন্ন পাখি। স্ত্রী ও পুরুষ ভুবন চিল দেখতে একই রকম তবে স্ত্রী প্রজাতি একটু বড় হয়।

বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী কর্মকর্তা জাহাঙ্গীর কবীর বলেন, ভুবন চিল আমাদের দেশীয় পাখি হওয়ায় এটি সংরক্ষণে বনবিভাগ দায়বদ্ধ।

তির সংগঠনের সভাপতি রিফাত হাসান বলেন, প্রাথমিক চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর দ্রুত বনবিভাগের পরামর্শমতো পাখিটিকে অবমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()