সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

বদলে গেছে পেঙ্গুইনের জীবনচক্র, আছে বিলুপ্তির শঙ্কা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের প্রজনন মৌসুমে লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কিছু প্রজাতির পেঙ্গুইন তাদের প্রজনন সময়সূচি তিন সপ্তাহেরও বেশি এগিয়ে এনেছে যা তাদের টিকে থাকার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অ্যান্টার্কটিকা অঞ্চলের এ প্রা

পরিবেশ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অ্যান্টার্কটিকায় পেঙ্গুইনের প্রজনন মৌসুমে লক্ষণীয় পরিবর্তন ঘটেছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, কিছু প্রজাতির পেঙ্গুইন তাদের প্রজনন সময়সূচি তিন সপ্তাহেরও বেশি এগিয়ে এনেছে যা তাদের টিকে থাকার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এমন পরিস্থিতি চলতে থাকলে অ্যান্টার্কটিকা অঞ্চলের এ প্রাণীটি খুব শীঘ্রই বিলুপ্তির দিকে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে গবেষকরা।

প্রায় এক দশক ধরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড ব্রুকস বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে পেঙ্গুইন ওয়াচ পরিচালিত এই গবেষণায় পেঙ্গুইনের আচরণে বড় ধরনের পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে।

এ গবেষণায় ২০১২ থেকে ২০২২ সালের মধ্যে পেঙ্গুইনের প্রজনন শুরুর সময় বিশ্লেষণ করা হয়। এই গবেষণায় তিন প্রজাতির পেঙ্গুইন অন্তর্ভুক্ত ছিল- অ্যাডেলি, চিনস্ট্র্যাপ ও জেন্টু।

গবেষণার প্রধান লেখক ড. ইগনাসিও হুয়ারেজ মার্টিনেজ বলেন, 'আমরা খুবই উদ্‌বিগ্ন কারণ পেঙ্গুইনরা এত দ্রুত তাদের প্রজনন মৌসুম এগিয়ে আনছে যা বিদ্যমান সব রেকর্ড ভেঙে যাচ্ছে। এত দ্রুত পরিবর্তন আগে কখনো দেখা যায়নি। এই পরিবর্তনের ফলে পেঙ্গুইনের খাদ্য সংস্থান মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

তিনি আরও বলেন, 'প্রজননের সময় যদি তাদের শিকার এখনো পর্যাপ্তভাবে পাওয়া না যায়, তাহলে জীবনের প্রথম কয়েক সপ্তাহে ছানাদের জন্য খাবারের সংকট দেখা দেবে, যা প্রাণঘাতী হতে পারে।

তার মতে, পেঙ্গুইনরা হয়ত কিছুটা সময়ের জন্য পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, কিন্তু দীর্ঘদিন এভাবে টিকে থাকা তাদের পক্ষে সম্ভব নয়।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে জেন্টু পেঙ্গুইনের মধ্যে। গত এক দশকে তাদের প্রজনন সময় গড়ে ১৩ দিন এগিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তা ২৪ দিন পর্যন্ত এগিয়েছে।

গবেষকদের মতে, এটি কোনো পাখির-এমনকি সম্ভবত কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেই-এখন পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে দ্রুত সময়গত পরিবর্তন।

সূত্র: দ্য গার্ডিয়ান

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()