সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°ভারী বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৮৯%বাতাস ১০ কিমি/ঘবৃষ্টি ২.৮ মিমি

বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ কোনটি জানেন?

বন-জঙ্গল, মাঠ-ঘাট, ঘর-আঙিনাসহ প্রায় জায়গাতেই সাপের অস্তিত্ব রয়েছে। তা প্রায় সব দেশেই। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে নানা প্রজাতির সাপ। বর্তমানে আমাদের দেশে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাবে আতঙ্কিত সবাই। দেশের অনেক জেলায় এই সাপের কামড়ে মারা গেছেন অনেকে।

পরিবেশ

বন-জঙ্গল, মাঠ-ঘাট, ঘর-আঙিনাসহ প্রায় জায়গাতেই সাপের অস্তিত্ব রয়েছে। তা প্রায় সব দেশেই। বিশ্বের প্রায় সব দেশেই রয়েছে নানা প্রজাতির সাপ। বর্তমানে আমাদের দেশে রাসেলস ভাইপারের প্রাদুর্ভাবে আতঙ্কিত সবাই। দেশের অনেক জেলায় এই সাপের কামড়ে মারা গেছেন অনেকে।

তবে আমাদের দেশে শুধু রাসেলস ভাইপার নয়, আরও অনেক বিষধর সাপের বসবাস। জানেন কি, বিশ্বের সবচেয়ে লম্বা সাপ কোনটি? বিশ্বের সবচেয়ে লম্বা সাপ হলো রেটিকুলেটেড পাইথন। লম্বায় ৮ মিটার, ওজন ১৫৮ কেজি। তবে বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপ হলো কিং কোবরা। এটি লম্বায় ৩-৪ মিটার পর্যন্ত হয়।

কিং কোবরার বিষ সরাসরি স্নায়ুকে খারাপভাবে প্রভাবিত করে এবং একজন ব্যক্তি আধা ঘন্টার মধ্যে মারা যেতে পারে। কিং কোবরা বিশ্বের দ্রুততম সাপগুলোর মধ্যে একটি হিসাবে বিবেচিত হয়। কিং কোবরা সাপের ঘণ্টায় গতিবেগ ১৯ কিলোমিটার। আর একজন সাধারণ মানুষের ঘণ্টায় দৌড়ানোর গতিবেগ ১৩ থেকে ১৯ কিলোমিটার।

আরও পড়ুন

মজার ব্যাপার হলো কিং কোবরা কখনই মানুষকে তাড়া করে না। কিন্তু আত্মরক্ষার তাগিদে যদি কিং কোবরা মানুষকে তাড়া করে তাহলে কিন্তু সেই ব্যক্তি বিপদে পড়তে পারে। কিং কোবরা স্থান ভেদে সাদা কালো ডোরা বা বাদামী ধূসর রঙের হয়। ভারতীয় উপমহাদেশ থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া হয়ে দক্ষিণ চীন পর্যন্ত এই সাপের বিস্তৃত।

এরা প্রধানত অন্যান্য সাপকে শিকার করে খায়, যার মধ্যে নিজস্ব জাতের সাপও রয়েছে। এটিই একমাত্র সাপ, যেটি তার ডিমের জন্য মাটির উপরে একটি বাসা তৈরি করে। স্ত্রী কোবরা সাপ সেই বাসায় ডিম পাড়ে এবং বাচ্চা না হওয়া পর্যন্ত পাহারা দেয়। কিং কোবরার পরই বিশ্বের সবচেয়ে লম্বা বিষাক্ত সাপের তালিকায় রয়েছে ব্ল্যাক মাম্বার নাম। এটি ৩ মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

বিশ্বের সবচেয়ে লম্বা সাপ রেটিকুলেটেড পাইথনের পরই আসছে অ্যামেথিস্টাইন পাইথনের নাম। এটি ৫-৮ মিটার লম্বা হয়। এটি মূলত পাওয়া যায় ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়াও পাপুয়া নিউ গিনিতে।

আরেকটি লম্বা সাপ হল বারমিজ পাইথন। পাওয়া যায় দক্ষিণ-পূর্ব এশিয়ায়। লম্বায় ৫ মিটার পর্যন্ত লম্বা হয়। সেন্ট্রাল আফ্রিকান রক পাইথন হলো বিশ্বের সবচেয়ে লম্বা সাপগুলোর মধ্যে অন্যতম। আফ্রিকার সাব-শাহারানে পাওয়া যায় এই সাপ। লম্বায় হয় ৩-৫ মিটার।

আরও পড়ুন

সূত্র: ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()