সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার, পাচারকারী গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার করে পাচারকারী দীপক দাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুটি বিপন্ন প্রজাতির ভালুক শাবক উদ্ধার করে পাচারকারী দীপক দাসকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দিগর পানখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২১ জানুয়ারি) দুপুরে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বিষয়টি জানান।

তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখার একটি দল শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুই ভালুক শাবকসহ পাচার চক্রের সদস্য দীপক দাসকে গ্রেফতার করে।

পুলিশ সুপার বলেন, প্রতিবেশী মিয়ানমার থেকে বান্দরবান সীমান্ত দিয়ে ১৪ দিন আগে চোরাইপথে শাবক দুটি নিয়ে আসা হয়। পরে আন্তর্জাতিক বাজারে অধিক মুনাফায় বিক্রির জন্য পাশের আরেকটি দেশে পাচারের জন্য অপেক্ষা করা হচ্ছিল। এরইমধ্যে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, ভারত থেকে প্রাপ্ত তথ্যের একটি সূত্রের ভিত্তিতে দীর্ঘদিন পর বন্যপ্রাণী পাচারচক্রের এই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। সে সাতক্ষীরা ও যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে পাশের দেশে আমদানি বা রপ্তানি নিষিদ্ধ বন্যপ্রাণী পাচার চক্রের সঙ্গে জড়িত। এর আগেও সে দুটি ভালুক ও ছয়টি লজ্জাবতী বানর পাচার করেছে।

দীপক দাসের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া থানায় মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে অন্য আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এসপি মাহফুজুল ইসলাম।

বাংলাদেশে কালো ভালুক মহাবিপন্ন প্রজাতি হিসেবে বিবেচিত এবং দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল-১ অনুযায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

সায়ীদ আলমগীর/এমআরআর/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

বাংলাদেশ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফল

কেরানীগঞ্জে উচ্চমূল্যের ফল চাষে দুই তরুণের সাফল্য

গতানুগতিক শিল্পের গণ্ডি পেরিয়ে কৃষিতে নতুন ভবিষ্যৎ খুঁজছেন শিক্ষিত তরুণরা। ঢাকা-মাওয়া মহাসড়ক সংলগ্ন দক্ষিণ কেরানীগঞ্জে ২৫ বিঘা জমি লিজ নিয়ে উচ্চমূল্যের অপ্রচলিত ফলের আধুনিক চাষাবাদ শুরু করেছেন দুই তরুণ শিল্পোদ্যোক্তা। শাম্মাম, রকমেলন ও ব্ল্যাক বেবি তরমুজ চাষে প্রথমবারেই এসেছে বড় সাফল্য।

শাইখ সিরাজ৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
ফসল

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

বাংলাদেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি। অথচ ন্যায্যমূল্য, মানসম্মত সার-কীটনাশক, সেচ, কৃষিঋণ ও শস্যবীমা পেতে কৃষক দীর্ঘদিন অবহেলিত। কৃষকের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার নতুন উদ্যোগ নিয়েছে।

শাইখ সিরাজ২২ আগস্ট ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()