সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৯%বাতাস কিমি/ঘ

বিকেলের নাশতায় নতুনত্ব আনতে বানিয়ে ফেলুন আলুর নাগেট

বিকেলের নাশতায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে অনেকেরই প্রথম পছন্দ থাকে চিকেন নাগেট। তবে একই স্বাদের বাইরে এসে এবার তৈরি করতে পারেন সুস্বাদু আলু নাগেট। অল্প কিছু উপকরণেই তৈরি হওয়া এই রেসিপি যেমন খরচে সাশ্রয়ী, তেমনি বানাতেও লাগে খুব কম সময়। বাইরে মচমচে আর ভেতরে নরম এই আলু নাগেট টমেটো সস, মেয়

শাকসবজি

বিকেলের নাশতায় চায়ের সঙ্গে মুচমুচে কিছু খেতে ইচ্ছে করলে অনেকেরই প্রথম পছন্দ থাকে চিকেন নাগেট। তবে একই স্বাদের বাইরে এসে এবার তৈরি করতে পারেন সুস্বাদু আলু নাগেট। অল্প কিছু উপকরণেই তৈরি হওয়া এই রেসিপি যেমন খরচে সাশ্রয়ী, তেমনি বানাতেও লাগে খুব কম সময়। বাইরে মচমচে আর ভেতরে নরম এই আলু নাগেট টমেটো সস, মেয়োনিজ বা পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করলে স্বাদ হবে আরও জমজমাট। বিকেলের আড্ডা, শিশুদের টিফিন কিংবা অতিথি আপ্যায়নে এটি হতে পারে দারুণ একটি স্ন্যাকস।

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালোভাবে ম্যাশ করে নিন। এরপর এতে লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ এবং কুচি করা ধনেপাতা দিয়ে ভালোভাবে মেখে নিন। এবার মিশ্রণের সঙ্গে কর্নফ্লাওয়ার ও ময়দা যোগ করে এমনভাবে মেশান, যাতে একটি নরম কিন্তু শক্ত ডো তৈরি হয়।

এরপর মিশ্রণটি একটি সমান পুরুত্বে ছড়িয়ে পছন্দমতো নাগেটের আকারে কেটে নিন। প্রতিটি টুকরা প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন, তারপর ভালোভাবে ব্রেডক্রাম্বসে গড়িয়ে কোট করে নিন।

একটি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। তেল গরম হলে মাঝারি আঁচে নাগেটগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর টিস্যু পেপারের ওপর তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে নিন।

গরম গরম আলুর নাগেট টমেটো সস, মেয়োনিজ বা পছন্দের যেকোনো ডিপের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

শাকসবজি

বাজারে বিষমুক্ত করলার দাম নেই, আগ্রহ হারাচ্ছেন কৃষকরা

জমির আইলের চারপাশে নীল রঙের জালের বেড়া। ভেতরে বাঁশ ও জালের মাচা। মাচার ওপরে সবুজ লতা। নিচে থোকায় থোকায় ঝুলছে তরতাজা করলা। কিন্তু এই করলায় নেই কোনো কীটনাশক বা রাসায়নিক বিষ।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৫ মিনিটের পড়া
মৎস্য

পদ্মার নাকি গুজরাটের ইলিশ, চিনবেন যেভাবে

বাঙালির পাতে ইলিশের কদরই আলাদা। গরম ভাতের সঙ্গে সরিষা ইলিশ, কাঁচা মরিচ দিয়ে ভাজা কিংবা ঝোল-যে পদই হোক, ইলিশের নাম শুনলেই জিভে পানি আসে। কিন্তু বাজার থেকে চড়া দামে ইলিশ কিনে এনে রান্নার পর যদি সেই চেনা ঘ্রাণ আর স্বাদ না মেলে, তখন আফসোসের শেষ থাকে না।

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

রবিশস্য হিসেবে চিয়া বীজ চাষ করবেন যেভাবে

ক্ষুদ্র দানাকৃতির চিয়া বীজ পুষ্টি ও শক্তির উৎস। চিয়া বীজের বিশেষত্ব হলো এর পুষ্টিমান। চিয়া বীজের পুষ্টিগুণ দানাদার শস্য বা তেলবীজগুলোর মধ্যে সেরা। চিয়া বর্ষজীবী, ঔষধি তৈলবীজ তিল বা তিষির মতো। এক মিটার পর্যন্ত লম্বা হয়। পাতা প্রতিপন্ন, দন্তর। ফুল স্পাইকে সজ্জিত, নীল, বেগুনি বা সাদা রঙের হতে পারে। দুট

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()