সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

ভালোবাসার টানে ২ মাস পর ফিরে এলো ঈগল

আহত অবস্থায় ঈগলটি উদ্ধার করে সেবা-শুশ্রুষায় সুস্থ করে তুলেছিলেন প্রাণিপ্রেমী রাজবাড়ীর সাংবাদিক লিটন চক্রবর্তী। পরে পাখিটি প্রকৃতিতে অবমুক্ত করার আগেই হঠাৎ একদিন সবার অগোচরে উড়ে চলে যায়। এরপর পাখিটির আশা ছেড়েই দিয়েছিলেন লিটন চক্রবর্তী। ভাবেননি কখনো আবার এর দেখা পাবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে সম্প্রত

পরিবেশ

আহত অবস্থায় ঈগলটি উদ্ধার করে সেবা-শুশ্রুষায় সুস্থ করে তুলেছিলেন প্রাণিপ্রেমী রাজবাড়ীর সাংবাদিক লিটন চক্রবর্তী। পরে পাখিটি প্রকৃতিতে অবমুক্ত করার আগেই হঠাৎ একদিন সবার অগোচরে উড়ে চলে যায়। এরপর পাখিটির আশা ছেড়েই দিয়েছিলেন লিটন চক্রবর্তী। ভাবেননি কখনো আবার এর দেখা পাবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে সম্প্রতি ঈগলটি ফিরে এসেছে লিটন চক্রবর্তীর কাছে।

খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুলাই মাসের প্রথমদিকে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর এলাকা থেকে বিরল প্রজাতির ঈগলটি ডানা ভাঙা অবস্থায় উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। পরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে এনে চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক জানান, পাখিটি বেশ কিছুদিন নিজেদের হেফাজতে রেখে পরিচর্যা ও চিকিৎসা করতে হবে। কিন্তু সেরকম কোনো ব্যবস্থাপনা তাদের নেই। এসময় ওই বন কর্মকর্তা প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত লিটন চক্রবর্তীর কাছে আহত ঈগলটি সেবা-শুশ্রুষার জন্য হস্তান্তর করেন। পরে লিটন চক্রবর্তী তার আরাম ঘরের (শিশুদের জন্য প্রতিষ্ঠিত সাংস্কৃতিক শিক্ষা কেন্দ্র) একটি কক্ষে ঈগলটি রেখে পরিচর্যা করতে থাকেন।

প্রায় দুই মাস পর ঈগলটি কিছুটা সুস্থ হয়ে উঠলে সবার অগোচরে উড়ে চলে যায়। সম্প্রতি পাখিটি আবার ফিরে এসেছে। এখন ঈগলটি পরিচর্যার পাশাপাশি দিনে দুই থেকে তিনবার মাছের পোনা ও মুরগির মাংস খাওয়াচ্ছেন লিটন চক্রবর্তী।

সাংবাদিক লিটন চক্রবর্তী জেলা শহরের টিএনটিপাড়া এলাকার বাসিন্দা। তিনি একজন প্রাণী ও সাংস্কৃতিপ্রেমী মানুষ। তার প্রতিষ্ঠিত আরাম ঘরে শিশুরা নিয়মিত সংস্কৃতির চর্চা করে। আরাম ঘরের সদস্যদের সহযোগিতায় তিনি ঈগলের পাশাপাশি একটি ঘোড়া ও একটি বিদেশি কুকুর লালন-পালন করছেন। এর আগেও কোকিলসহ বিভিন্ন আহত পশু-পাখিকে এনে সুস্থ্ করে অবমুক্ত করেছেন এই সাংবাদিক।

আরাম ঘরের সদস্য শামীম আহম্মেদ, রেজাউল কবির ও রেজোয়ান হোসেন বলেন, 'লিটন চক্রবর্তীর মন-মানসিকতা পাখিদেরও আকৃষ্ট করেছে। যে কারণে দুই মাস পর ঈগলটি আবার ফিরে এসেছে।'

স্থানীয় সুমন কুমার বিশ্বাস বলেন, 'আসলে প্রকৃতিকে ভালোবাসলে সে মানুষকেও ভালোবাসে। ঈগল এখন মানুষকে শত্রু না ভেবে বন্ধু ভাবতে শুরু করেছে। প্রকৃতিকে রক্ষা করতে হলে প্রকৃতিকে ভালোবাসতে হবে।'

কথা হয় প্রাণিপ্রেমী লিটন চক্রবর্তীর সঙ্গে। তিনি বলেন, 'ঈগলটি এখন অনেকটাই সুস্থ, খাবার খাচ্ছে। দিনে কয়েকবার তাকে মাছের পোনা ও রাতে মুরগির মাংস দেওয়া হয়।'

তিনি আরও বলেন, 'ঈগল মানুষ দেখলে কিছুটা ভয় পায়। সে কারণে তাকে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। ঈগলটি দেখতে প্রতিদিন ৪০-৫০ জন মানুষ আসে।'

রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহমেদ বলেন, 'সব প্রাণীই ভালোবাসার কাঙাল। তারই একটি নিদর্শন ঈগল। দুই মাস পর পাখিটি আবার ফিরে এসেছে।'

রুবেলুর রহমান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()