সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

ভালোবাসার বার্তা আজ প্রকৃতির জন্যও

সানজানা রহমান যুথী

পরিবেশ

সানজানা রহমান যুথী

আজ ১৪ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভালোবাসা দিবস পালিত হচ্ছে। ভালোবাসতে শেখায় আমাদের প্রিয়জনকে, আমাদের প্রকৃতি-সংস্কৃতিকে। ভালোবাসা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের প্রকৃতি-সংস্কৃতিও ভালোবাসার অংশ। এসব বিষয়ই আমাদের স্নেহের বন্ধনে জড়িয়ে আছে। আমাদের জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ।

বিশ্ব ভালোবাসার এই বিশেষ দিনে বাংলাদেশে পালিত হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিবস—সুন্দরবন দিবস। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। যা বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি হিসেবে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি।

দিন দিন সুন্দরবন তার সৌন্দর্য হারাচ্ছে। মানুষের অসচেতনতার জন্যই সুন্দরবন তার সৃষ্টিকর্তা প্রদত্ত সৌন্দর্য হারাতে বসেছে। সুন্দরবনকে ভালোবাসার চেতনা ও সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালন করা হয়।

২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পরিবেশ আন্দোলনের আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনার স্বেচ্ছাসেবী সংগঠন রূপান্তর ও পরশের উদ্যোগে এবং দেশের আরও ৭০টি পরিবেশবাদী সংগঠনের অংশগ্রহণে প্রথম জাতীয় সুন্দরবন সম্মেলনে ১৪ ফেব্রুয়ারিকে 'সুন্দরবন দিবস' ঘোষণা করা হয়।

সুন্দরবনে জালের মতো জড়িয়ে আছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা। সুন্দরবনে ২৯০টি পাখি, ১২০টি মাছ, ৪২টি স্তন্যপায়ী, ৩৫টি সরীসৃপ এবং আটটি উভচর প্রজাতিসহ ৪৫৩টি প্রজাতির বন্যপ্রাণীর বাসস্থান আছে। আছে প্রচুর সুন্দরী এবং গেওয়া গাছের প্রজাতি।

আরও পড়ুন

সৃষ্টিকর্তা যেন পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের অর্ধেকই সুন্দরবনকে দান করেছেন। ১৯৯২ সালের ২১ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে। এ ছাড়া সুন্দরবন ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে।

এ ছাড়া সুন্দরবনকে কেন্দ্র করে রচিত হয়েছে অনেক উপন্যাস ও সিনেমা। তার মধ্যে 'সুন্দরবনে সাত বৎসর' প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অন্যতম রোমাঞ্চকর উপন্যাস। এমনকি 'অপারেশন সুন্দরবন' বাংলাদেশের একটি রোমাঞ্চকর পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র। সুন্দরবনকে জলদুস্য মুক্ত করার অভিযান নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেন দীপংকর দীপন।

প্রতি বছর দেশ-বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করেন। এর মাধ্যমে সরকারও লাভবান হয়ে থাকে। সুন্দরবনকে ঘিরে গড়ে উঠেছে পর্যটনকেন্দ্র। এতে জীবিকা নির্বাহের মাধ্যম হয়ে উঠেছে স্থানীয়দের।

একটি দেশ তখনই সত্যিকারের সমৃদ্ধ হয়; যখন তার প্রকৃতি ও সংস্কৃতি নিরাপদ থাকে। আমরা যেমন ভালোবাসি আমাদের প্রিয়জনদের; তেমনই ভালোবাসতে হবে আমাদের প্রকৃতিকে। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের রক্ষা করে দুর্যোগের হাত থেকে। দেয় অক্সিজেন, জীবিকা ও প্রাকৃতিক ভারসাম্য। তাই সুন্দরবন রক্ষার দায়িত্ব আমাদের।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()