সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮২%বাতাস কিমি/ঘ

বেশি আম কিনে ঘরে সংরক্ষণের ক্ষেত্রে যা মানা জরুরি

চলছে মধুমাসে। বেশিরভাগ মানুষই এখন গাছ পাকা আম দেশের বিভিন্ন স্থান থেকে আম কিনছেন। কেউ হয়তো অনলাইনে আবার কেউ পরিচিতদের মাধ্যমে একসঙ্গে বেশি করে আম কিনছেন।

ফল

চলছে মধুমাসে। বেশিরভাগ মানুষই এখন গাছ পাকা আম দেশের বিভিন্ন স্থান থেকে আম কিনছেন। কেউ হয়তো অনলাইনে আবার কেউ পরিচিতদের মাধ্যমে একসঙ্গে বেশি করে আম কিনছেন।

তবে আম হাতে পাওয়ার পর সেগুলো কীভাবে সংরক্ষণ করবেন তা হয়তো অনেকেরই অজানা। সঠিক সংরক্ষণের অভাবে কিন্তু আমগুলো নষ্ট হয়ে যেত পারে বা বেশি পেকে যেতে পারে। এক্ষেত্রে কী করণীয় চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কৃত্রিমভাবে পাকানো আম চেনার ৫ উপায়

>> আম হাতে পাবার পরপরই যত দ্রুত সম্ভব ক্যারেট/বক্স থেকে বের করে ফেলুন।

>> আম সরাসরি মেঝেতে না রেখে পরিষ্কার খড়, চটের বস্তা বা পেপার বিছিয়ে তার উপরে রাখুন।

>> কোনো অবস্থাতেই একসঙ্গে সব আম মেঝেতে ঢালবেন না। হাত দিয়ে একটা একটা করে রাখবেন।

>> আম রাখার সময় খেয়াল রাখতে হকে কোনো অংশে যাতে আঘাত না লাগে। যদি আঘাত লাগে তাহলে সেই অংশ কালো হয়ে পচন ধরে, যা পরে খাওয়ার উপযুক্ত থাকে না।

আরও পড়ুন: আম খাওয়ার আগে ভিজিয়ে রাখা উচিত কেন?

>> ছায়াযুক্ত স্থানে আম রাখতে হকে, যেখানে রোদ লাগবে না।

>> ঘরের স্বাভাবিক তাপমাত্রায় আম সংরক্ষণ করতে হবে।

>> ভালো আম পাকার পরে হলুদ রং হবে, কখনো সাদা রং হয় না।

>> আম পেকেছে কি না তা বুঝতে এর গায়ে চাপ না দিয়ে বরং নাকের কাছে নিয়ে গন্ধ নিন। আম পাকলে মিষ্টি একটা গন্ধ নাকে পাবেন।

আরও পড়ুন: আম খাওয়ার পর যে ৫ খাবার খেলে হতে পারে বিপদ

>> আমের বোঁটায় যে আঠা জমে থাকে তা না ধুয়ে খেলে মুখ চুলকাতে পারে। এমনকি চুলকানোর স্থানে ঘা পর্যন্ত হতে পারে। তাই সতর্ক থাকুন।

>> আম বহনের ক্ষেত্রে পলিথিন ব্যবহার করবেন না। আম বেশি হলে কাগজের কার্টুন, কাঠের বাক্স বা প্ল্যাস্টিকের ক্যারেটে বহন করুন।

জেএমএস/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

ফল

সম্পর্কিত খবর

ফল

এআই দিয়ে স্ট্রবেরির জাত উদ্ভাবন: জাপানের Culta এখন বিশ্ববাজারের দিকে

কৃত্রিম বুদ্ধিমত্তায় ফলের জাত উদ্ভাবন করে চুক্তিবদ্ধ চাষির মাধ্যমে ব্র্যান্ডেড ফল বিক্রি করা জাপানি স্টার্টআপ Culta অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপে আলোচনা চালাচ্ছে; ২০৩২ সালের মধ্যে তাদের লক্ষ্য ৩ হাজার কোটি ইয়েন (১৯ কোটি ৫০ লাখ ডলার) আয়।

এজিফান্ডনিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

গৃহবন্দি সময় কাটে ফেসবুক-ইউটিউবে, ড্রাগন চাষে সফল ইব্রাহীম

করোনাকালে গৃহবন্দি ছিলেন মাগুরার মো. ইব্রাহীম। কাজের ব্যস্ততা ছিল না। অবসর কাটাতে ফেসবুক ও ইউটিউবে ঘুরে বেড়াতেন। একদিন ড্রাগন ফল চাষের একটি ভিডিও তার নজরে আসে। এরপর একের পর এক ভিডিও দেখতে থাকেন। ধীরে ধীরে ড্রাগন চাষের প্রতি আগ্রহ তৈরি হয়। একসময় অনলাইনে দেখা সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে শুরু করেন চাষ

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
ফল

জ্যাম-জেলি নয়, এবার পেয়ারা দিয়ে বানান টক-মিষ্টি তরকারি

আমাদের দেশে পেয়ারা সাধারণত পাকা ফল হিসেবেই বেশি খাওয়া হয়। পাকা পেয়ারা কেটে খাওয়া, জ্যাম, জেলি কিংবা বিভিন্ন মিষ্টি পদে ব্যবহার-এসবই বেশ পরিচিত। কিন্তু পেয়ারা যে শুধু ফল হিসেবে খাওয়ার জন্য নয়, তা জানলে অনেকেই অবাক হতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে কাঁচা বা আধাপাকা পেয়ারা দিয়ে নানা ধরনের রান্না করার চল

জাগো নিউজ ২৪১৩ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()