সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বেপরোয়া জেলেদের হামলায় অসহায় প্রশাসন

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য অধিদপ্তরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী। আর এই নদীর ২২ কিলোমিটার এলাকাকে ধরা হয় ইলিশের অভয়াশ্রম। যা 'ইলিশ প্রজননের হটস্পট' নামে পরিচিত।

মৎস্য

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এসময় মৎস্য অধিদপ্তরের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ইলিশের ষষ্ঠ অভয়াশ্রম বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদী। আর এই নদীর ২২ কিলোমিটার এলাকাকে ধরা হয় ইলিশের অভয়াশ্রম। যা 'ইলিশ প্রজননের হটস্পট' নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, হিজলা ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীর ২২ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দিনরাত দেদারসে ইলিশ শিকার করছেন জেলেরা। আবার তা পার্শ্ববর্তী বাজারে প্রকাশ্যে বিক্রিও করছেন। আর এসব কাজে বাধা দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের লোকদের ওপর হামলা যেন নিয়মিত ঘটনা।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ছিল নিষেধাজ্ঞার ১১তম দিন। এই ১১ দিনে হিজলা উপজেলায় মেঘনা নদীতে দুই দফা হামলার শিকার হয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবশেষ শুক্রবার রাতে গৌরবদী ইউনিয়ন সংলগ্ন ওরাকুল এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. এমদাদুল্লাহসহ শীর্ষ কর্মকর্তারা। শনিবার বিকেলে র্যাবসহ একই স্থানে গেলে ফের হামলার মুখে পড়েন তারা। সেসময় মৎস্য কর্মকর্তাদের বহনকারী স্পিডবোটও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ১১ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এ ঘটনায় হিজলা থানায় মামলা দায়ের করা হয়।

মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারো অভিযানে গেলে জেলেরা বাধা দিচ্ছেন। বিশেষ করে দড়িচর-খাজুরিয়া এলাকার কালাবদর নদীতে হামলা বেশি হয়।

মেহেন্দীগঞ্জের ইউএনও নেছার উদ্দিন বলেন, বিশাল মেঘনায় পাহারা দিতে প্রশাসনের জলযান ও জনবল কিছুই নেই। অভিযানে যেতে যে ট্রলার নেওয়া হয়, তার মাঝিই জেলেদের সোর্স থাকেন বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস বলেন, একটি বড় চক্র অবৈধভাবে ইলিশ শিকার করছে। চক্রটির অপতৎপরতা বন্ধে নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে। তবে এসব জেলেরা এখনো সক্রিয় আছেন। অভিযান চালাতে গিয়ে গত কয়েক বছরের মতো এবারো জেলেদের হামলার ঘটনা ঘটছে। বিষয়টি উদ্বেগের, তারপরও অভিযান অব্যাহত আছে। চক্রের কর্মকাণ্ড প্রতিহত করতে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার চিন্তা করা হচ্ছে।

শাওন খান/এফএ/জেআইএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()