সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বাড়তি আয়ের স্বপ্ন লালমনিরহাটের মেহেদীর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মৎস্য প্রজেক্টে পানির মধ্যে উঁচু করে বস্তার মাধ্যমে ভাসমান লাউ ও সবজি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন মো. মেহেদী হাসান মধু। তার এ ব্যতিক্রমী চাষাবাদে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন।

মৎস্য

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মৎস্য প্রজেক্টে পানির মধ্যে উঁচু করে বস্তার মাধ্যমে ভাসমান লাউ ও সবজি চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন মো. মেহেদী হাসান মধু। তার এ ব্যতিক্রমী চাষাবাদে বাড়তি আয়ের স্বপ্ন দেখছেন।

জানা যায়, মো. মেহেদী হাসান মধু কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর গ্রামের ওসমান গনির ছেলে। গত বছর মাস্টার্স শেষ করেছেন। তিনি চাকরির পেছনে না ছুটে ৭০ শতাংশ জমিতে মাছের ঘের তৈরি করেন। সেখানে আধুনিক পদ্ধতিতে শুরু করেন মাছ চাষ। পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী মৎস্য প্রজেক্টের চারপাশে বিভিন্ন শাক-সবজি চাষ ও পানির ওপরে মাটি উঁচু করে বস্তায় থাই জাতের লাউ চাষ শুরু করেন। তার ভাসমান লাউ চাষ দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসেন।

তিনি বাড়ির পরিত্যক্ত ৭০ শতাংশ জমির পুকুরে মাছ চাষ ও পানির ওপরে লাউ চাষ করতে ব্যয় করেছেন পঁচিশ হাজার টাকা। এখন প্রতি সপ্তাহে ১০০-১৫০ পিস লাউ বিক্রি করছেন। যার বর্তমান পাইকারি মূল্য প্রতি পিস আকারভেদে ৩০-৪০ টাকা। কাঁচা বাজারের পাইকাররা তার বাড়িতে এসে লাউ ও অন্যান্য সবজি সংগ্রহ করছেন। এমনকি বাজারে নিয়ে বিক্রি করছেন।

কৃষক মেহেদী হাসান মধু বলেন, 'মাছ চাষের পাশাপাশি পুকুরের পানির ওপরে মাটি উঁচু করে লাউ চাষ প্রথম ইউটিউবে দেখে শুরু করি। আধুনিক পদ্ধতিতে লাউ ও অন্যান্য সবজির বাম্পার ফলন হয়েছে। প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ হাজার টাকার লাউ বিক্রি করছি।'

আরও পড়ুন

তিনি আশা করছেন, লাউ গাছ থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার লাউ বিক্রি করবেন। তার লাউ চাষের সফলতা দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এ পদ্ধতি।

ভোটমারী ইউনিয়নের দায়িত্বরত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম বলেন, 'পুকুরের মাঝে মাটি উঁচু করে বস্তার সাহায্যে লাউ ও সবজি চাষ জেলায় প্রথম। পানির ওপরে লাউয়ের বাম্পার ফলন হয়েছে। কৃষকও স্বাবলম্বী হচ্ছেন। আমরা কৃষকদের প্রতিনিয়ত আধুনিক পদ্ধতিতে একই জমিতে একাধিক ফসল চাষ করার জন্য উদ্বুদ্ধ করছি।'

কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায় জাগো নিউজকে বলেন, 'পরিত্যক্ত জলাশয়ে মেহেদী একসঙ্গে পুকুরের মাছ ও সবজি চাষ শুরু করেন। আমাদের কৃষি অফিসাররা তাকে পরামর্শ দিয়ে আসছেন। একসঙ্গে সবজি ও মাছ চাষ করে মেহেদী হাসান মধু লাভবান হচ্ছেন।'

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সাইখুল আরিফিন জাগো নিউজকে বলেন, 'জেলায় ভাসমান কোনো প্রকল্প নেই। তবে কেউ যদি নিজ উদ্যোগে বদ্ধ জলাশয়ের ওপর প্রকল্পটি করেন, তাহলে লাভবান হবেন।'

রবিউল হাসান/এসইউ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()