সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°আংশিক মেঘলাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘ

বাড়িতেই বানান রেস্টুরেন্ট স্টাইলের সবজি কোরমা

সব সময় একই ধরনের তরকারি খেতে একঘেয়েমি লাগে। তাই রান্নায় একটু ভিন্নতা আনা জরুরি। চাইলে সাধারণ সবজি দিয়েই তৈরি করতে পারেন মজাদার কোরমা। হাতের কাছে থাকা সহজ উপকরণ ব্যবহার করেই বানানো যাবে সুস্বাদু এই আইটেম।

শাকসবজি

সব সময় একই ধরনের তরকারি খেতে একঘেয়েমি লাগে। তাই রান্নায় একটু ভিন্নতা আনা জরুরি। চাইলে সাধারণ সবজি দিয়েই তৈরি করতে পারেন মজাদার কোরমা। হাতের কাছে থাকা সহজ উপকরণ ব্যবহার করেই বানানো যাবে সুস্বাদু এই আইটেম।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে সহজে সবজি কোরমা রান্না করবেন-

উপকরণ১. পেঁপে আধা কাপ২. আলু আধা কাপ৩. গাজর আধা কাপ৪. মাশরুম আধা কাপ৫. টমেটো আধা কাপ৬.বরবটি আধা কাপ৭. ক্যাপসিকাম আধা কাপ৮. আদা কুচি ২ টেবিল চামচ৯. রসুন কুচি ১ চা চামচ১০. দারুচিনি ২টি১১. তেজপাতা ২টি১২. কাঁচা মরিচ ৫/৬টি১৩. পোস্তদানা ১ চা চামচ১৪. চিনি ১ চা চামচ১৫. টক দই ১ কাপ১৬. কাজু বাদাম ২ টেবিল চামচ ১৭. পেঁয়াজ বেরেস্তা আধা কাপ১৮. ঘি ও তেল প্রয়োজনমতো১৯. গরম মসলা গুঁড়া ১ চা চামচ২০. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালিপ্রথমে পেঁয়াজ, রসুন ও আদা সামান্য ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিন। এরপর পোস্তদানা, ভাজা পেঁয়াজ (বেরেস্তা), কাজুবাদাম, রসুন ও আদা একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করে একটি কোরমা পেস্ট তৈরি করে নিন। এবার কড়াই চুলায় বসিয়ে তাতে পরিমাণমতো ঘি ও তেল দিন। তেল গরম হলে দারুচিনি ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিন। এরপর তৈরি করা কোরমা পেস্ট কড়াইয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন।

তারপর পছন্দমতো কাটা সবজি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। সবজি কষানো হয়ে গেলে পরিমাণমতো গরম পানি ও দই যোগ করুন। কড়াই ঢেকে মৃদু আঁচে ১৫ মিনিট রান্না করুন, যতক্ষণ না সবজি নরম ও সেদ্ধ হয়ে যায়। সবজি সেদ্ধ হয়ে এলে স্বাদমতো চিনি, কাঁচামরিচ এবং গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। তেল ওপরে ভেসে উঠলে নামিয়ে গরম গরম সবজি কোরমা রুটি, নান বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

শাকসবজি

সম্পর্কিত খবর

এগ্রোটেক

লেজারে আগাছা দমন করা Carbon Robotics-এর আয় ১০ কোটি ডলার ছাড়াল, লক্ষ্য এখন আইপিও

সিয়াটলের লেজার-আগাছানাশক যন্ত্র নির্মাতা Carbon Robotics ২০২৬ সালের মার্চে শেষ হওয়া বছরে ১০ কোটি ডলার আয় অতিক্রম করেছে, একটি নতুন অঘোষিত কৃষিযন্ত্র বানাচ্ছে এবং শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্য নিয়েছে, জানিয়েছেন প্রতিষ্ঠাতা Paul Mikesell।

এজিফান্ডনিউজ ২৪৩১ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
শাকসবজি

পেঁয়াজের দামে ধস, বিপাকে কৃষক

দেশের বিভিন্ন অঞ্চলে এবারও কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না পেঁয়াজ চাষিরা। বিশেষ করে রাজশাহী ও পাবনায় বাজারে সরবরাহ বেড়ে যাওয়ায় পেঁয়াজের দামে বড় ধরনের ধস নেমেছে।

শাইখ সিরাজ১০ জুলাই ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

যেভাবে ডিম রান্না করলে একবার খেলে বারবার চাইবে

ডিম আমাদের খাবারের তালিকায় পরিচিত ও সহজলভ্য খাবার। পুষ্টিগুণে ভরপুর এই ডিম দিয়ে তৈরি করা যায় নানা রকম সুস্বাদু পদ। তবে সাম্প্রতিক সময়ে ঘরোয়া রান্নায় নতুন মাত্রা যোগ করেছে একটি জনপ্রিয় বিদেশি রেসিপি, চাইনিজ টমেটো এগ স্ক্র্যাম্বল। এই খাবারটি মূলত চীনের খুবই পরিচিত একটি ঘরোয়া পদ, যা এখন বাংলাদেশেও বেশ

জাগো নিউজ ২৪৬ মে ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()