সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°আংশিক মেঘলাআর্দ্রতা ৮৯%বাতাস ১১ কিমি/ঘ

বাইক্কা বিলে বেড়েছে পাখির সংখ্যা

মৌলভীবাজারের বাইক্কা বিলে এবছর পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ১১ হাজার ৬১৫টি পাখি পাওয়া গেছে। যা গত বছরের তুলায় দ্বিগুণেরও বেশি। গত বছর বাইক্কা বিলে পাখির সংখ্যা ছিল ৩৮ প্রজাতির ৫ হাজার ৪১৮টি।

পরিবেশ

মৌলভীবাজারের বাইক্কা বিলে এবছর পাখি শুমারিতে ৩৯ প্রজাতির ১১ হাজার ৬১৫টি পাখি পাওয়া গেছে। যা গত বছরের তুলায় দ্বিগুণেরও বেশি। গত বছর বাইক্কা বিলে পাখির সংখ্যা ছিল ৩৮ প্রজাতির ৫ হাজার ৪১৮টি।

বাংলাদেশ বার্ড ক্লাবের সহযোগিতায় ২৮-২৯ জানুয়ারি বাইক্কা বিলে অনুষ্ঠিত পাখি শুমারি করেন পাখি বিশেষজ্ঞ ড. পল থমসন। তিনি জাগো নিউজকে জানান, এবছর প্রচুর পাখি পাওয়া গেছে বাইক্কা বিলে। তার মধ্যে গুটি ঈগল, পালাসি কুরা ঈগল, উদয়ী গয়ার, কালামাথা কাস্তেচরা এবং মরচেরং ভূতিহাঁসসহ নানা জাতের বিপন্ন পাখিরও দেখা মিলেছে।

> আরও পড়ুন- হারিয়ে যাচ্ছে চশমাপরা হনুমান

দু'দিনের শুমারিতে এ বছর বাইক্কা বিলে ২৮৮টি খয়রা কাস্তে, পাতি তিলি হাঁস ২,২২০টি, উত্তুরে ল্যাঞ্জা হাঁস ৯২১টি, রাজ শরালী ৩৯৮টি, পাতি শরালী ৮৬০টি দেখা গেছে। তবে গেওয়ালা বাটান সবচেয়ে বেশি দেখা গেছে। এর সংখ্যা ২,২৮০টি।

পাখির আবাস্থল ঠিকমত রক্ষা করতে পারলে এবং অবৈধ শিকার বন্ধ করতে পারলে পাখির সংখ্যা আরো বাড়বে বলে জানান ড. পল থমসন। তিনি আরও জানান, বাইক্কা বিলের আশেপাশে মাছের খামার গড়ে উঠেছে। যে কারণে প্রাকৃতিক জলাবন নষ্ট হচ্ছে। আশেপাশে বিল ইজারাদাররা নিয়ম না মেনেই সেচ দিচ্ছেন। বিলের পাশে জনবসতি বাড়ার কারণে পাখি বসবাসের জায়গা হুমকিতে পড়ছে।

রিপন দে/এসইউ/আরআইপি

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()