সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৪%বাতাস ১১ কিমি/ঘ

বাড়তি ভ্যাট প্রত্যাহার না করলে ফল আমদানি বন্ধের হুমকি

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে দেশের সব বন্দরে আমদানি করা ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা।

এগ্রোবিজ

তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছেন ফল ব্যবসায়ীরা। বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে দেশের সব বন্দরে আমদানি করা ফল খালাস বন্ধের হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরের রেলওয়ে মেনস ক্লাব সংলগ্ন ফলমন্ডির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে জানানো হয়, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হলে ২ ফেব্রুয়ারি এনবিআর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া ৪ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরসহ দেশের সব সমুদ্র, নৌ এবং স্থল বন্দর দিয়ে একযোগে আমদানি করা তাজা ফল খালাস বন্ধের হুমকি দেওয়া হয়।

চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি মুহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম। এসময় বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ ফরহাদ উদ্দিন, হাজি মুহাম্মদ আলমগীর, আমদানিকারক আবুল কালাম আজাদ, নাজমুল হাসান মাহমুদ শিমুল, আবু বক্কর, জুনাইদুল হক ও ফল ব্যবসায়ী হোসেন বক্তব্য দেন।

মানববন্ধনে অংশ নেন, চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি আলী আব্বাস খান, সহ-সাধারণ সম্পাদক রাশেদ কামাল মুন্না, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক আবু বক্কর, দপ্তর ও পাঠাগার সম্পাদক আয়াজ মিয়া, প্রচার সম্পাদক জুনাইদুল হক, প্রকাশনা সম্পাদক আব্দুল লতিফ, সদস্য আবদুর রহিম, ওমর ফারুক, সমিতির সাবেক সভাপতি হাজী মালেক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী, হাজি আলমগীর, সাবেক অর্থ সম্পাদক মুহাম্মদ হানিফ, হাজি শহিদুল্লাহ, সাবেক ধর্ম সম্পাদক হাজি জাকির হোসেন প্রমুখ।

এমডিআইএইচ/কেএসআর/জিকেএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

এগ্রোবিজ

সম্পর্কিত খবর

লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
এগ্রোবিজ

ঋণ থেকে তথ্যসেবায় সরছে ProducePay, বছর শেষে মুনাফার আশা

তাজা ফল-সবজির প্ল্যাটফর্ম ProducePay ১৪ কোটি ডলারের নতুন মূলধন ও অর্থায়ন সক্ষমতা জোগাড় করেছে এবং চাষিদের অগ্রিম দেওয়ার ব্যবসায় বাইরের বিনিয়োগকারী আনছে, যাতে এর ওপর তথ্য ও প্রযুক্তি সেবা গড়া যায়; প্রধান নির্বাহী Patrick McCullough বছর শেষে মুনাফার আশা করছেন।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
এগ্রোবিজ

কৃষিঋণকে কাগজ ও ইমেইল থেকে অনলাইনে আনতে ৭৪ লাখ ডলার তুলল SweetAg

কলোরাডোর এগ্রিফিনটেক SweetAg Diagram Ventures, Builders VC ও Cooperative Ventures-এর নেতৃত্বে ৭৪ লাখ ডলার তুলেছে; তাদের প্ল্যাটফর্মে কৃষক অনলাইনে ঋণের নথি জমা ও নবায়ন করতে পারবেন, নথি যাচাই করবে এআই, আর ঋণের সিদ্ধান্ত থাকবে মানুষের হাতে।

এজিফান্ডনিউজ ২৪৭ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

()