সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৬%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আন্তর্জাতিক পরিবেশ দিবসে জবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

পরিবেশ

আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

বৃহস্পতিবার (৫ জুন) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।

এদিন ক্যাম্পাসের বিভিন্ন স্থানে গাছ রোপণের মাধ্যমে কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

নেতা-কর্মীরা বলেন, অতীতেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নানা সামাজিক ও পরিবেশবান্ধব কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের মতে, এসব আয়োজন প্রমাণ করে ছাত্রদল কেবল রাজনৈতিক আন্দোলনের বাহক নয়, বরং সমাজ সচেতনতার ক্ষেত্রেও সক্রিয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ছাত্রদল শুধু রাজনৈতিক অধিকার আদায়ের সংগ্রামে নয়, জাতীয় জীবনের প্রতিটি মানবিক ও প্রগতিশীল উদ্যোগেও অগ্রণী ভূমিকা রাখে। পরিবেশ রক্ষা আজকের সময়ের এক জরুরি ইস্যু। আমরা বিশ্বাস করি- সবুজ বিপ্লবই আগামী বাংলাদেশের ভিত্তি হতে পারে।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং গণসচেতনতা সৃষ্টি করাই আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। আমাদের প্রত্যেক কর্মী যেন নিজ নিজ জায়গা থেকে এই বার্তা ছড়িয়ে দেয়, সেটাই আমরা চাই।

তৌফিক হোসেন/এএমএ

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()