সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৮°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৭৭%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৩ মিমি

আমাজনের গাছ কেটে জলবায়ু সম্মেলনের রাস্তা বানাচ্ছে ব্রাজিল

ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর জন্য নতুন সড়ক নির্মাণ করতে গিয়ে আমাজন বনের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে তুমুল সমালোচনার মুখে পড়েছে।

পরিবেশ

ব্রাজিলে অনুষ্ঠিতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩০-এর জন্য নতুন সড়ক নির্মাণ করতে গিয়ে আমাজন বনের বিশাল অংশ কেটে ফেলা হয়েছে। সরকারের এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণ, কার্বন নিঃসরণ কমানো ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যবিরোধী বলে তুমুল সমালোচনার মুখে পড়েছে।

আমাজন বনের বিশাল অংশ কার্বন শোষণ ও অনন্য জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই সড়ক তাদের জীবিকা নষ্ট করছে। আর সংরক্ষণবাদীরা বলছেন, এটি বন্যপ্রাণীদের জন্য হুমকিস্বরূপ হবে।

উত্তর ব্রাজিলের আমাজন শহর বেলেমে কপ৩০ আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে আট মাইল দীর্ঘ, চার লেনবিশিষ্ট এই মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। সম্মেলনে প্রায় ৫০ হাজার প্রতিনিধি আসবেন বলে আশা করা হচ্ছে। শহরের যানজট কমানোর লক্ষ্যে এই সড়ক তৈরি হলেও এর ফলে কয়েক হাজার একর বন উজাড় হয়ে গেছে।

আরও পড়ুন>>

এমনকি এই সড়কের একটি অংশ সংরক্ষিত বনাঞ্চলের ভেতর দিয়ে যাবে, যেখানে প্রায় ৮০০ প্রজাতির উদ্ভিদ ও ছত্রাক রয়েছে।

এই সড়ক নির্মাণ প্রকল্পটি প্রায় এক দশক আগে প্যারাআ রাজ্য সরকার অনুমোদন করলেও পরিবেশগত প্রভাবের কারণে এটি বিলম্বিত হয়েছিল। তবে গত জুন মাসে এর নির্মাণকাজ শুরু হয়।

কপ৩০-এর জন্য বেলেমে আরও ৩০টির মতো উন্নয়ন প্রকল্প চলছে, যার মধ্যে নতুন হোটেল নির্মাণ, বিমানবন্দর সম্প্রসারণ ও বন্দর পুনর্নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে, যাতে ক্রুজ জাহাজ ভিড়তে পারে।

সরকারের দাবি, সড়কটি পরিবেশবান্ধব উপায়ে তৈরি হচ্ছে। রাজ্যের অবকাঠামো সচিব অ্যাডলার সিলভেইরা জানিয়েছেন, সড়কের পাশে সাইকেল লেন থাকবে এবং বন্যপ্রাণীদের পারাপারের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়া, এটি সৌরশক্তিচালিত বাতি দিয়ে আলোকিত করা হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, এটি আমাজনে আয়োজিত কপ, আমাজন সম্পর্কে কপ নয়।

এর আগেও জলবায়ু সম্মেলনের আয়োজন নিয়ে বিতর্ক হয়েছে। ২০২৩ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯-এ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও পরিবেশ সংরক্ষণের আলোচনা হওয়ায় সমালোচনা হয়।

এছাড়া, বিশ্বজুড়ে থেকে অংশগ্রহণকারীদের ফ্লাইটে আসা-যাওয়ার ফলে যে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তা নিয়েও নিয়মিত বিতর্ক চলে আসছে।

সূত্র: দ্য টেলিগ্রাফকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()