সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৫°বৃষ্টির সম্ভাবনাআর্দ্রতা ৯৫%বাতাস কিমি/ঘবৃষ্টি ০.৭ মিমি

আকাশ থেকে সাপ পড়লো নারীর গায়ে, যেতে হলো হাসপাতালে

উঠানে ঘাস কাটছিলেন এক নারী। কথা নেই বার্তা নেই হঠাৎ আকাশ থেকে একটি সাপ এসে পড়লো তার গায়ে। গাছের নিচে তো দাঁড়িয়ে নেই, তাহলে কোত্থেকে এলো সাপটি- এ নিয়ে ভাবতে ভাবতেই আচমকা আক্রমণ করে একটি বাজপাখি। একদিকে সাপে হাত পেঁচিয়ে ধরেছে, অন্যদিকে সেটি কেড়ে নিতে ঠোকর, কামড়, নখের আঁচড় দিয়েই চলেছে পাখিটি। দুই প্রাণ

পরিবেশ

উঠানে ঘাস কাটছিলেন এক নারী। কথা নেই বার্তা নেই হঠাৎ আকাশ থেকে একটি সাপ এসে পড়লো তার গায়ে। গাছের নিচে তো দাঁড়িয়ে নেই, তাহলে কোত্থেকে এলো সাপটি- এ নিয়ে ভাবতে ভাবতেই আচমকা আক্রমণ করে একটি বাজপাখি। একদিকে সাপে হাত পেঁচিয়ে ধরেছে, অন্যদিকে সেটি কেড়ে নিতে ঠোকর, কামড়, নখের আঁচড় দিয়েই চলেছে পাখিটি। দুই প্রাণীর এমন আক্রমণে গুরুতর আহত হন সেই নারী। যেতে হয় হাসপাতালেও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে ঘটেছে এই ঘটনা।

জানা যায়, ভুক্তভোগী নারীর নাম পেগি জোনস। থাকেন টেক্সাসের সিলসবি শহরে। গত ২৫ জুলাই তার গায়ের ওপর সাপ ফেলে দিয়েছিল একটি বাজপাখি।

আরও পড়ুন>> সাপের মুখে চুমু দিতে গিয়ে পাল্টা কামড় খেলেন তরুণী!

পেগি বলেন, আমি সাপটিকে ছিটকে ফেলার চেষ্টা করছিলাম। কিন্তু সেটি আমার হাত পেঁচিয়ে ধরে। সাপটি আমার মুখে আঘাতের চেষ্টা করছিল। এটি বেশ কয়েকবার আমার চশমায় কামড়ও দেয়।

ওই সময় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ছিলেন ৬৪ বছর বয়সী এ নারী। ফলে বুঝতে পারেন, সাপটি হয়তো কোনো পাখি ফেলেছে। তার ধারণা সত্যি করে সঙ্গে সঙ্গে উড়ে আসে একটি বাজপাখি। আর এসেই শুরু করে আক্রমণ।

পেগি বলেন, বাজপাখি আমার হাত পেঁচিয়ে ধরা সাপটিকে ধরে এমনভাবে টানছিল যেন সে এটি নিয়ে যেতে চায়। সাপের সঙ্গে পাখিটি আমার হাতও উড়িয়ে নিয়ে যাচ্ছিল।

আরও পড়ুন>> সাপ নিয়ে প্রি-ওয়েডিং ফটোশুট!

অনেক টানাটানি করেও সাপটিকে কিছুতেই ওই নারীর হাত থেকে ছাড়াতে পারছিল না পাখিটি। শিকারকে ছাড়াতে গিয়ে পেগির হাতে বারবার ধারালো নখ দিয়ে আঘাত করছিল সে।

শেষপর্যন্ত সাপটিকে ওই নারীর হাত থেকে ছাড়ানো সম্ভব হয়। তবে এরপরে হাসপাতালে ছুটতে হয় তাকে।

পেগি জানান, তার হাতে কাটা, ঘষা, আঁচড়ের মতো গুরুতর ক্ষত ছিল। আর সাপের আক্রমণে তার চশমা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

আরও পড়ুন>> সাপ চিবিয়ে খাচ্ছে 'তৃণভোজী' হরিণ, ভিডিও ভাইরাল

ভুক্তভোগী জানান, ঘটনাটি খুবই ভয়ংকর ছিল। ওই সময় ভেবেছিলেন, তিনি হয়তো মারাই যাবেন। এরপর থেকে এখনো ঘুমাতে সমস্যা হচ্ছে তার।

সূত্র: বিবিসিকেএএ/

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

পরিবেশ

সম্পর্কিত খবর

জৈব

ঘাসের বোর্ড বানানো Plantd কারখানার বর্জ্য থেকে বায়োচার বানিয়ে বিক্রি করছে চাষিদের কাছে

নর্থ ক্যারোলাইনার নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান Plantd, যাদের উদ্বৃত্ত ঘাসের জৈববস্তু সরাতে মাসে ১৩ হাজার ডলার খরচ হচ্ছিল, সেই বর্জ্য থেকে বায়োচার তৈরির একটি পণ্যলাইন চালু করেছে এবং মাটির উন্নয়ন উপকরণ হিসেবে চাষিদের কাছে বিক্রি করছে।

এজিফান্ডনিউজ ২৪২৭ আগস্ট ২০২৬২ মিনিটের পড়া
এগ্রোটেক

বাতাস ও পানি থেকে এক অনুঘটকে অ্যামোনিয়া বানাতে চায় অস্ট্রেলিয়ার Facet Amtech

নাইট্রোজেন সারের মূল উপাদান অ্যামোনিয়া আলাদা হাইড্রোজেন প্ল্যান্ট ছাড়াই সরাসরি বাতাস ও পানি থেকে তৈরির অনুঘটক পাইলট করতে Facet Amtech ৩০ লাখ অস্ট্রেলীয় ডলারের সিড বিনিয়োগ তুলেছে; তাদের লক্ষ্য কার্বন মূল্য ছাড়াই খরচে জীবাশ্মভিত্তিক অ্যামোনিয়াকে হারানো।

এজিফান্ডনিউজ ২৪২৬ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া
জৈব

সিলিকেট পাথরকে এক মৌসুমে গলা কার্বন-শোষক সারে বদলাতে ৫৪ লাখ ডলার তুলল Mafix

Stanford থেকে বেরিয়ে আসা Mafix ৫৪ লাখ ডলারের প্রি-সিড বিনিয়োগ তুলেছে সিমেন্ট চুল্লিতে চুনাপাথরের সঙ্গে সিলিকেট পাথর গরম করে এমন একটি খনিজ বানাতে, যা খেতে এক মৌসুমেই ক্ষয়ে যায়, কার্বন ডাই-অক্সাইড অপসারণ করে এবং উদ্ভিদের গ্রহণযোগ্য সিলিকন ও ক্ষারত্ব জোগায়।

এজিফান্ডনিউজ ২৪২০ আগস্ট ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()