সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৮%বাতাস ১৪ কিমি/ঘ

৯ হাজারে বিক্রি হলো এক ইলিশ

বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়েছে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে স্থানীয় বাজারে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

মৎস্য

বরগুনার পাথরঘাটায় জালে ধরা পড়েছে এক কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। পরে স্থানীয় বাজারে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করা হয়।

শনিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার হরিণঘাটা সংলগ্ন বিষখালী নদীতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, হরিণঘাটা এলাকার জেলে রাসেল হোসেন বিষখালী নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পর জাল টেনে তুললে অন্যান্য মাছের সঙ্গে বড় আকৃতির ইলিশ মাছটি ধরা পড়ে। পরে মাছটি পাথরঘাটার মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়। এ সময় স্থানীয় 'মুন্নি ফিশ' নামের একটি মৎস্য আড়তে মাছটি ৮ হাজার ৫০০ টাকায় ক্রয় করা হয়। পরে ব্যবসায়ীদের মধ্যে খোলা ডাকে দর উঠলে ৯ হাজার টাকায় জাকির হোসেন নামের এক ব্যবসায়ী মাছটি কিনে নেন।

এ বিষয়ে মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন জানান, আকারে বড় হওয়ায় মাছটি তিনি বিক্রির জন্য কিনেছেন। মাছটি ঢাকার যাত্রাবাড়ী মৎস্য বাজারে পাঠানোর প্রস্তুতি চলছে। সেখানে আরও ভালো দামে বিক্রি হবে।

নুরুল আহাদ অনিক/আরএইচ/এমএস

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

মৎস্য

সম্পর্কিত খবর

মৎস্য

মাছ ও চিংড়ির খাবারের পোস্টবায়োটিক JUV-এর উৎপাদন বড় বায়োরিঅ্যাক্টরে নিল Knip

বোস্টনের স্টার্টআপ Knip তাদের ফার্মেন্টেশনে তৈরি পোস্টবায়োটিক মাছের খাবার উপাদান JUV-এর উৎপাদন ১০ হাজার টন সক্ষমতার এক চুক্তিভিত্তিক কারখানায় সরিয়েছে; এটি সয়া বা ফিশমিলের বিকল্প নয়, বরং কম মাত্রায় ব্যবহারে চাষের মাছ ও চিংড়িকে চাপ সামলে বাঁচিয়ে রাখার উপাদান।

এজিফান্ডনিউজ ২৪১০ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া
মৎস্য

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

দেশের অন্যতম বড় ইলিশের বাজার চাঁদপুরের বড়স্টেশন মাছঘাট। ভরা মৌসুমেও এবার সেখানে ইলিশের সরবরাহ কম। ফলে চড়া দামে বিক্রি হচ্ছে মাছ। সেই সাথে নতুন কারবার হিসাবে হিসেবে যুক্ত হয়েছে আলাদা করে ইলিশের ডিম বিক্রি। বিস্তারিত জানাছেন শাইখ সিরাজ।

শাইখ সিরাজ১১ আগস্ট ২০২৬১ মিনিটের ভিডিও
মৎস্য

পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ আছি

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, পশুহাট ও পশুবাহী গাড়িতে যাতে চাঁদাবাজি না হয়, সে বিষয়ে আমরা সজাগ রয়েছি। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জাগো নিউজ ২৪৮ মে ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

()