সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮আদা - আমদানিকৃত১৬৭আদা - দেশী১৫৪আমন চাল - মাঝারি৫৬আমন চাল - মোটা৪৮আমন চাল - সরু৭২আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২কাঁচা মরিচ২১৮খামারের মুরগী১৬২খাসী৯০০চিনি (দেশী)১৩২ছোলা - গোটা৮৫ডিম ফার্ম - লাল৪৭পেঁয়াজ - দেশী৬০বোরো চাল - মাঝারি৫৫বোরো চাল - মোটা৪৭বোরো চাল - সরু৬৬মাংসঃ– গরু৭২৯মুগ ডাল১২২রসুন - আমদানিকৃত১৯২রসুন - দেশী১৭৩সয়াবিন তেল১৬৩
হালনাগাদ ১৬ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা২৭°মূলত পরিষ্কারআর্দ্রতা ৮৭%বাতাস কিমি/ঘ

৮ লাখে মিলবে ২৯ মণের ‘টাইটানিক’

কোরবানির ঈদ সামনে বরিশালে আলোচনায় এসেছে ২৯ মণ ওজনের বিশালাকৃতির একটি ষাঁড়। দেখতে অন্য সব ষাঁড়ের চেয়ে বিশাল দেহের অধিকারী হওয়ায় এর নাম রাখা হয়েছে 'টাইটানিক'। এর দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা।

লাইভস্টক

কোরবানির ঈদ সামনে বরিশালে আলোচনায় এসেছে ২৯ মণ ওজনের বিশালাকৃতির একটি ষাঁড়। দেখতে অন্য সব ষাঁড়ের চেয়ে বিশাল দেহের অধিকারী হওয়ায় এর নাম রাখা হয়েছে 'টাইটানিক'। এর দাম হাঁকা হচ্ছে আট লাখ টাকা।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি বাজার এলাকায় এমইপি এগ্ৰো ফার্মে ষাঁড়টি পালন করা হয়েছে।

এমইপি এগ্ৰো ফার্ম ঘুরে দেখা যায়, প্রায় তিনশটির মতো গরু লালন-পালন করা হচ্ছে এ ফার্মে। গরুগুলো দেখাশোনার জন্য রয়েছেন ১৩ জন কর্মচারী। এর মধ্যে বিশালাকৃতির 'টাইটানিক'র লালন-পালনের জন্য নির্ধারিত একজন কর্মচারী।

টাইটানিকের লালন-পালনের দায়িত্বে থাকা আশরাফুল ইসলাম বলেন, 'দিনে ১ হাজার ৪০০ টাকা খরচ হয় টাইটানিকের পেছনে। সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মে ষাঁড়টি পালন করা হচ্ছে। তাকে প্রতিদিন ধানের গুঁড়া, গম ভাঙা, ভুট্টাসহ মিক্সড খাবার দেওয়া হয়। দিনে দুইবার গোসল করানো, দেখাশোনা, নিয়মিত পরিচর্যা করাসহ বিভিন্ন দিকে খেয়াল রাখতে হয় আমাকে।'

এমইপি এগ্ৰো ফার্মের ইনচার্জ রাফিউর রহমান অমি জাগো নিউজকে বলেন, গত কোরবানির পরপরই গরুটি ফার্মে আনা হয়। তখন এর ওজন ছিল প্রায় ৫০০ কেজির মতো। এখন ওজন হয়েছে ১১৫০ কেজি (প্রায় ২৯ মণ)। আগে গরুটির পেছনে দৈনিক ৮০০-৯০০ টাকা খরচ হলেও এখন প্রায় দেড় হাজার টাকার মতো খরচ হচ্ছে।

অমি বলেন, এটি ফ্রিজিয়ান জাতের গরু। মূলত এর বিশালাকার দেহের কারণে নাম রাখা হয়েছে 'টাইটানিক'। গরুটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন ফার্মে। আট লাখ টাকা হলে এটি বিক্রি করে দেওয়া হবে।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল বিভাগে এবার কোরবানির পশুর চাহিদা ৪ লাখ ২৪৭টি।

শাওন খান/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪দা এগ্রো নিউজ

লাইভস্টক

সম্পর্কিত খবর

লাইভস্টক

সিদ্ধ ডিম কতক্ষণের মধ্যে খাওয়া উচিত?

ঝটপট প্রোটিনের চাহিদা মেটাতে কিংবা সকালের নাশতায় ডিমের জুড়ি নেই। ব্যস্ত সকালে সময় বাঁচাতে অনেকেই একসঙ্গে কয়েকটি ডিম সিদ্ধ করে রাখেন। পরিবারের সবাই খাওয়ার পরও দু-একটি ডিম বেঁচে গেলে তখন প্রশ্ন আসে-সেগুলো কি পরে খাওয়া যাবে? নাকি সিদ্ধ ডিম দ্রুত নষ্ট হয়ে যায়? সঠিকভাবে সংরক্ষণ করলে সিদ্ধ ডিম ফেলে দেওয়ার

জাগো নিউজ ২৪১৪ সেপ্টেম্বর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

সরকারি সহযোগিতায় শৌখিন পায়রা রপ্তানি সম্ভব

দেশে বাড়ছে শৌখিন পায়রা পালনের বাণিজ্যিক উদ্যোগ। নরসিংদীতে এমনই এক সফল খামার গড়ে তুলেছেন এক উদ্যোক্তা। সেখানে রয়েছে নানা জাতের বিদেশী পায়রা। উদ্যোক্তা বলছেন, সরকারের সহযোগিতা পেলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক বাজারেও এসব শৌখিন পায়রা রপ্তানি করা সম্ভব।

শাইখ সিরাজ১২ সেপ্টেম্বর ২০২৬১ মিনিটের ভিডিও
লাইভস্টক

প্রতিদিন ডিম খেলে শরীরে কী হয়?

ডিম আমাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকা সহজলভ্য ও পুষ্টিকর একটি খাবার। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর বা রাতের খাবাররে বিভিন্নভাবেই ডিম খাওয়া হয়।

জাগো নিউজ ২৪১১ সেপ্টেম্বর ২০২৬৩ মিনিটের পড়া

মন্তব্য

()