পরিবেশবন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরির আহ্বান
বন্যপ্রাণী রক্ষায় ইতিবাচক প্রতিযোগিতা তৈরি করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, অনেকেই বোবা প্রাণীদের ওপর জুলুম করে। অথচ কোনো ধর্মে তা সমর্থন করে না। বন্যপ্রাণী রক্ষায় সবাইকে নিঃস্বার্থে কাজ করতে হবে।












