ফসলসড়কজুড়ে খানাখন্দ, দুর্ভোগে লাখো মানুষ
সড়কে পিচের চিহ্ন নেই, উঠে গেছে ইট-পাথর-সুরকি। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে দুভোর্গে পড়েছে এই সড়ক নির্ভর ১৫টি গ্রামের অন্তত ৭০ থেকে ১ লাখ মানুষ। তবুও বছরের পর বছর সংস্কারহীন পড়ে আছে ঈশ্বরদী উপজেলার পদ্মা তীরবর্তী লক্ষ্মীকুন্ডা ও পাকশী ইউনিয়নের ১৭ কিলোমিটার সড়ক।
