ফসলহাড়কাঁপানো শীতে কাবু মৌলভীবাজার, বিপাকে ৯২ বাগানের চা শ্রমিক
পৌষের মাঝামাঝিতে মৌলভীবাজারে জেঁকে বসেছে হাড়কাঁপানো শীত। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন জেলার ৯২টি চা বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তীব্র শীত উপেক্ষা করেই পেটের দায়ে কাজে বের হতে হচ্ছে তাদের।
