ফলঅসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী
অসুস্থ রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


