ফলসংসদ ভবনের এক চিলতে জমিতে ফল-সবজির সমারোহ
জাতীয় সংসদ ভবনের মাঠের কোণে এক চিলতে জমিতে গড়ে উঠেছে ফল আর সবজির সমারোহ। কমপক্ষে ষাট রকমের শাক-সবজি ফলের ওই বাগান নিজে হাতে গড়ে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। অন্যান্য সংসদ সদস্যের জন্য যা হয়ে উঠেছে অনুসরণীয়।
