লাইভস্টকপ্রাণিখাদ্যের দাম বাড়ায় লোকসানে খামারিরা
দফায় দফায় কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন দেশের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের ক্ষুদ্র ও মাঝারি খামারিরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ছোট ছোট খামার, খাদ্য মিল বন্ধ হতে বসেছে। দিনে দিনে কৃষির গুরুত্বপূর্ণ এ খাতের বিপর্যয় স্পষ্ট হয়ে উঠছে।
