ফললৌহজংয়ে এক ব্যবসায়ীর সমৃদ্ধ আমবাগান
মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রত্যন্ত গ্রাম মাধাইসুরে সমৃদ্ধ এক আমবাগান গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। পৈত্রিক ভিটার সঙ্গে যোগাযোগ রাখা ও পরিবারে বিশুদ্ধ ফলের চাহিদা পুরণের লক্ষ্য থেকেই তিনি গড়েছেন বাগানটি। এ বছর বাগানটি পূর্ণ হয়ে উঠেছে আমে।
