শাকসবজিযশোরের স্বপন বিশ্বাসের বাড়িতে কৌতূহলী মানুষের ভিড়
যশোর সদর উপজেলার রূপদিয়া গ্রামের স্বপন বিশ্বাসের বাড়িতে গত এক সপ্তাহ ধরে কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে। দূর-দূরান্ত থেকে প্রতিদিনই মানুষজন আসছে বিস্ময়কর এক খবর পেয়ে। লাউ গাছের গোড়ায় ফলেছে শতশত লাউ। নিজ চোখে আশ্চর্য বিষয়টি এক নজর দেখার জন্য অনেকে ছুটে গেছে সেই গ্রামে।
