ছাদকৃষিমিরপুর ডিওএইচএসে মুসলিমা বেগমের ছাদকৃষি | পর্ব ৩০৪
২২০০ বর্গফুটের এই ছাদে ফল ফসল আর উদ্ভিদের যথেষ্ট প্রাচুর্য। আম, পেয়ারা, লেবু থেকে শুরু করে নানা রকমের সবজি আর রকমারি ফুল। সবমিলে দারুণ সাজানো গোছানো ও পরিপাটি এক আয়োজন। ২০১২ সালে এখানে কৃষির চর্চাটি শুরু করলেও উদ্যোক্তা মুসলিমা বেগম পারিবারিক কারণে ছোটবেলা থেকেই কৃষি অনুরাগী।

